চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান এবং প্রিন্স হ্যারির পরিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ০৬, মে ২০২৩
আন্তর্জাতিক
A A

রাজা তৃতীয় চার্লসের জাঁকজমকপূর্ণ রাজ্যাভিষেক অনুষ্ঠান উপলক্ষে সবার দৃষ্টি আজ ব্রিটিশ রাজপরিবারের দিকে। ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন, তবে এর মধ্যেও আলোচনার একটি বিষয় হলো প্রিন্স হ্যারির সহধর্মিণী মেগান মার্কেলের অনুপস্থিতি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে জানিয়েছে, মেগান মার্কেল অনুপস্থিত থাকলেও তার স্বামী প্রিন্স হ্যারি আজ রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তাদের দুই সন্তান প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেট মায়ের সাথে ক্যালিফোর্নিয়ায় অবস্থান করবেন। তাদের চার বছর বয়সী বড় সন্তান প্রিন্স আর্চি সিংহাসনের ষষ্ঠ দাবীদার।

বাকিংহাম প্যালেস মেগান এবং তার সন্তানদের অনুপস্থিতির কারণ স্পষ্ট করে না জানালেও প্রিন্স হ্যারির সাথে সিংহাসনের পরবর্তী দাবীদার তার ভাই প্রিন্স উইলিয়ামের মধ্যে চলমান দ্বন্দ্বকেই মূলত মেগান মার্কেলের অনুপস্থিতির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেখানে কোনরকম আনুষ্ঠানিক ভূমিকা পালন করবেন না প্রিন্স হ্যারি। এমনকি পারিবারিক র‍্যালিতেও অংশ নিচ্ছেন না তিনি। তবে অনুষ্ঠান শেষে আজ সমাবেত জনতাকে সম্ভাষণ জানাতে তিনি পরিবারের সাথে প্রাসাদের ব্যালকনিতে যোগ দেবেন কিনা তা স্পষ্ট নয়।

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ১৪ শতকের ঐতিহাসিক সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে রাজা তৃতীয় চার্লস আজ ৩৬০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এডওয়ার্ডস ক্রাউন মাথায় নেয়া সবচেয়ে বয়স্ক ব্রিটিশ রাজা হয়ে উঠবেন। তার দ্বিতীয় স্ত্রী ক্যামিলা পার্কার এই অনুষ্ঠানে রাণীর মুকুট মাথায় পরবেন।

প্রিন্স হ্যারিকে চার্লস এবং উইলিয়ামের সাথে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল গত বছরের সেপ্টেম্বরে তার দাদী রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে। হ্যারি এবং মেগান ২০২০ সালে রাজ দায়িত্ব ছেড়ে মূল প্রাসাদ ত্যাগ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিং চার্লসক্যামিলা পার্কারচার্লসের রাজ্যাভিষেকপ্রিন্স উইলিয়ামপ্রিন্স হ্যারিমেগান মার্কেলরাজ্যাভিষেকরানী দ্বিতীয় এলিজাবেথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে ভোর থেকে টানা বৃষ্টি: বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন: মহান ‘মে দিবস’ আজ

মে ১, ২০২৬
বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT