অপরাধ

এমপি আনার হত্যা: গোয়েন্দা নজরদারিতে ৫ চোরাকারবারি

বাংলাদেশি ব্যক্তি হাসিমুখে, আধুনিক স্থাপনায় পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ব্যক্তি আধুনিক স্থাপনায় হাসিমুখে দাঁড়িয়ে, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কলকাতায় নিহত বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় সন্দেহভাজন ৫ জন চোরাকারবারিকে রাখা হয়েছে গোয়েন্দা নজরদারিতে।

গোয়েন্দা প্রধান বলেছেন, দরকার হলে স্বর্ণ ব্যবসায়ীদেরও জিজ্ঞাসাবাদ করবেন তারা। হত্যাকাণ্ডের মোটিভ খুঁজতে যে বিষয়গুলো নিয়ে গোয়েন্দারা কাজ করছেন তার মধ্যে বেশী গুরুত্ব পাচ্ছে স্বর্ণ চোরাচালানের বিষয়টি।

ঝিনাইদহের কালিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য আনার কলকাতা নিউটাউনের যে বাসায় নিহত হন বলে ধারণা সেখানে পাওয়া ফরেনসিক আলামত পরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন কলকাতার পুলিশ ও গোয়েন্দারা।

একই সঙ্গে কিলিং মিশনে নেতৃত্ব দেয়া পুর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক প্রধান শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ কিংবা মরদেহের অংশ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন ঢাকার গোয়েন্দারা।

এমপি আনার হত্যায় অন্যতম সন্দেভাজন কলকাতায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা জিহাদ হওলাদার ওরফে কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করেছেন কলকাতায় যাওয়া ঢাকার গোয়েন্দারা। কসাই জিহাদের বক্তব্যের সঙ্গে শিমুল ভুঁইয়ার জবানবন্দী মিলানোর চেষ্টা করছেন তারা।

বিষয়:আনোয়ারুল আজিম আনার এমপি আনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…