চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে জামাইকে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশ পুলিশ সদস্যরা শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে তদন্ত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে আলম হোসেন (২৯) নামের এক জামাইকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ বাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের একজন নাবালক রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ২১ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার’র এক প্রতিবেদনে বলা হয়, রোববার ভারতের আনন্দপুর থানার গুলশন কলোনিতে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, পেশায় দিনমজুর আলমকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। আলমের বোনের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ছয়জজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

Banglabid

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমের সাথে ২০১৪ সালে বিয়ে হয় গুলশন কলোনির বাসিন্দা গুড়িয়া বিবির। ওই দম্পতির তিনটি শিশুসন্তান রয়েছে। আলমের পরিজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের বনিবনা হচ্ছিল না। আলম প্রায়ই নেশা করে থাকতেন। এই নিয়ে তাদের অশান্তি লেগে থাকত। এই কারণে গত কয়েক মাস ধরে মা-বাবার কাছে থাকছিলেন গুড়িয়া।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় আলমকে ডেকে পাঠান শ্বশুরবাড়ির লোকজন। পরে তিনি শ্বশুরবাড়ি আসেন। অভিযোগ, শ্বশুরবাড়িতে আলমকে মদ খাইয়ে নেশাগ্রস্ত করে গুড়িয়া, তার মা ও বাবা মারধর করেন। আলমের শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। এর পরে রিকশায় চাপিয়ে আলমকে তিলজলার বাড়িতে পাঠিয়ে দেন গুড়িয়ার বাড়ির লোকজন। সোমবার আলমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ওই রাতেই সেখানে মারা যান তিনি।

এর পরেই মঙ্গলবার সকালে আলমের বোন শাবানা পরভিন তার ভাই’র শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।

Reneta

তদন্তকারীরা জানান, মৃতের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঠিক কোথায় আঘাত লেগে আলমের মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামাইকে হত্যাভারতশ্বশুর-শাশুড়িশ্বশুরবাড়িতে জামাইকে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তান দলে চোটের থাবা

পরবর্তী

কাজী সালাউদ্দিন হৃদরোগে আক্রান্ত, লাগবে বাইপাস সার্জারি

পরবর্তী
কাজী সালাউদ্দিনের ছবি, হৃদরোগে আক্রান্ত, বাইপাস সার্জারির প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজী সালাউদ্দিন হৃদরোগে আক্রান্ত, লাগবে বাইপাস সার্জারি

শাহরুখ ও তাপসী সিনেমার দৃশ্যে, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

'শাহরুখ-তাপসীর রসায়ন জমেনি, রাজত্ব করেছেন ভিকি', প্রতিক্রিয়া ভক্তদের

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT