নানীবাড়ি বেড়াতে এসে দিনাজপুরে তৌহিদুর নামে এক কিশোর খুন হয়েছে। কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ব্রীজের নীচে ফেলে দিয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর শহরের উত্তর-পশ্চিম উপকণ্ঠ বাঙ্গিবেচা ব্রীজ এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত কিশোর তৌহিদুর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়াপুর ইউপির খুনিয়াদীঘি আতা বাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে।
কোতয়ালী থাকার ওসি তদন্ত গোলাম মাওলা এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা মামলার প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেপ্তার করার প্রচেষ্টা অব্যাহত আছে। তৌহিদুর নানীর বাড়িতে বেড়াতে এসেছিল বলে স্বজনরা জানায়।







