বিনোদন

আট মাস বয়সে অভিনয় শুরু করেছিলেন কিয়ারা!

অভিনেত্রী কিয়ারা ছোটবেলায় ছবি, বাংলাদেশি বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী কিয়ারা ছোটবেলায় পরিবারের সাথে ছবি, বাংলাদেশি বিনোদন জগতের জনপ্রিয় তারকা. Channel i News – চ্যানেল আই নিউজ

এই মুহূর্তে বলিউডে রাজত্ব করছেন যে নায়িকারা তাদের অন্যতম একটি নাম কিয়ারা আদভানি। মাত্র আট মাস বয়সেই পর্দায় হাতেখড়ি হয়ে গিয়েছিল কিয়ারার। অভিনেত্রীর ৩০তম জন্মদিনে জেনে নেওয়া যাক সেই গল্প।

কিয়ারার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। তবে প্রথম বার ক্যামেরার সামনে একটি শব্দও বলতে হয়নি তাকে। কারণ তখন অভিনেত্রীর বয়স মাত্র আট বছর। মা জেনেভিভ আদভানির সঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে। ১৯৯৩ সালের সেই ভিডিওটি ২০১৬ সালে মা দিবসে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন কিয়ারা।

কিয়ারার সিনেমায় অভিষেক হয়েছে ‘ফাগলি’ দিয়ে। তবে ছবিটি বক্স অফিসে সফলতা পায়নি। সাফল্য ধরা দেয় ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র হাত ধরে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি দিয়ে বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় নিজের নাম সামিল করেছেন।

মুক্তির অপেক্ষায় কিয়ারার একাধিক ছবি। ভিকি কৌশল ও ভূমি পেডনেকারের সঙ্গে কিয়ারাকে এরপর ‘গোবিন্দ মেরা নাম’ ছবিতে দেখা যাবে। ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

বিষয়:কিয়ারা আদভানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…