খুলনা টাইগার্সে জয়-বিজয়-আফিফরা

খুলনা টাইগার্সের ক্রিকেটার আফিফ হোসেন মাঠে ব্যাট হাতে প্রস্তুত, খেলার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে জানুয়ারিতে। আগেভাগেই সম্পন্ন হচ্ছে দল গোছানোর কাজ। রাজধানীর একটি হোটেলে রোববার দুপুরে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট।
খুলনা টাইগার্স রিটেইন করেছে নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়কে। সরাসরি চুক্তিকে তারা নিয়েছে এনামুল হক বিজয়কে।
ড্রাফট থেকে নিয়েছে আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহানকে।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে তারা সরাসরি চুক্তি করেছে এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






