চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের এনসিএল টি-টুয়েন্টি: বরিশাল চ্যাম্পিয়ন, রানার্সআপ খুলনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ন ১৭, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পর্দা নেমেছে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টি। ৮ দলের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগ, রানার্সআপ খুলনা বিভাগ।

সোমবার শেষ দিনের খেলা শেষে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও নারী উইংসের চেয়ারম্যান খান আব্দুর রাজ্জাক ও বিকেএসপির পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম।

বিকেএসপির চারটি গ্রাউন্ডে গড়ায় শেষ দিনের লড়াই। রংপুর বিভাগকে ১৩ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বরিশাল। ঢাকা বিভাগকে ৬ উইকেটে হারিয়ে রানার্সআপ হয় খুলনা। দিনের অন্য দুটি ম্যাচে সিলেট বিভাগকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগ। ময়মনসিংহ বিভাগকে ৫ উইকেটে হারায় চট্টগ্রাম বিভাগ।

চ্যাম্পিয়ন বরিশাল ৭ ম্যাচের ৬টিতে জয় পেয়েছে, হেরেছে একটিতে। খুলনা ৫ জয়ের বিপরীতে হেরেছে ২টিতে। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছে চট্টগ্রাম। এছাড়া রংপুর ৪টি, রাজশাহী ও সিলেট ৩টি করে এবং ময়মনসিংহ ২টি করে জয় পেয়েছে। ৭ ম্যাচের সবকটিতে হেরেছে ঢাকা বিভাগ।

লিগসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বরিশাল বিভাগের রাবেয়া খান। ১৭৯ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ৯টি। সর্বোচ্চ রান করেছেন সিলেট বিভাগের শামীমা সুলতানা। ৪৫.৮৩ গড়ে ২৭৫ রান করেন তিনি। ৪২.৩৩ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৪ রান করেন বরিশালের ফারজানা হক পিংকি।

যৌথভাবে সর্বোচ্চ ১৪টি করে উইকেট নেন চট্টগ্রাম বিভাগের ফাতেমা জাহান সোনিয়া ও বরিশাল বিভাগের সুলতানা খাতুন। বেস্ট প্রমিজিং খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রংপুর বিভাগের জুরাইয়া ফেরদাউস জয়িতা। ১৮৯ রান করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনা বিভাগবরিশালমেয়েদের এনসিএল টি-টুয়েন্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT