চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসির ৪৭ বছরের স্মৃতি নিয়ে বাড়ি ফিরছেন খোরশেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

প্রায় পাঁচ দশক ধরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) আঙিনা, আলো-অন্ধকার, ইট-কাঠ আর শিল্পকর্মের সঙ্গে একাকার হয়ে কাজ করেছেন সহকারী শিল্প নির্দেশক মোহাম্মদ খোরশেদ আলম। তার হাতে প্রাণ পেয়েছে অসংখ্য সিনেমার দৃশ্য, উজ্জ্বল হয়েছে বহু তারকার সোনালি মুহূর্ত।

কিন্তু দীর্ঘ পথচলার পর এবার সময় হলো বিদায়ের—এফডিসির কোলাহল ছেড়ে তিনি ফিরছেন আপন ভিটায়।

চলচ্চিত্রকর্মী হিসেবে জীবনের ৪৭ বছর উৎসর্গ করা এই শিল্প নির্দেশক বর্তমানে গুরুতর অসুস্থ। জীবনের এই সন্ধিক্ষণে তার পাশে দাঁড়াতে শুরু করেছেন সহকর্মী ও নতুন প্রজন্মের শিল্পীরা।

মানবিক এই উদ্যোগে ইতোমধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, ফিল্ম ক্লাব, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, ইয়ামিন হক ববি, চিত্রনায়ক জায়েদ খান, প্রযোজক-অভিনেতা মুন্না খানসহ আরও অনেকে।

চলচ্চিত্র সাংবাদিকরাও খোরশেদ আলমকে সম্মানের সঙ্গে বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছেন। সেই অংশ হিসেবেই বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এফডিসিতে অনুষ্ঠিত হবে তার বিদায় সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংবাদিক, শিল্পী ও কলাকুশলীরা।

এই আয়োজনের নেপথ্যে রয়েছেন চলচ্চিত্র সাংবাদিক মাজহার বাবু, আহমেদ তেপান্তর, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, এ এইচ মুরাদ, আসিফ আলম, রুহুল আমিন ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব ও সায়মন তারিক।

Reneta

আয়োজন প্রসঙ্গে সাংবাদিক মাজহার বাবু বলেন, “খোরশেদ আলমকে বাড়ি ফেরানোর উদ্যোগের কথা জানার পর চলচ্চিত্রকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। আমরা চেষ্টা করছি সম্মানের সঙ্গে তাকে বিদায় দিতে। আশা করি, শিল্পী ও কলাকুশলীরা শেষবারের মতো তাকে বিদায় জানাতে আসবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন।”

উল্লেখ্য, এ ধরনের উদ্যোগ এর আগে একবার হয়েছিল। এফডিসির ঝালমুড়ি বিক্রেতা প্রয়াত আব্দুল মান্নান মোল্লাকেও সম্মানের সঙ্গে বিদায় দিয়েছিলেন একই দল। ১৯৭২ সাল থেকে তিনি চলচ্চিত্রপাড়ায় ঝালমুড়ি বিক্রি করতেন। ২০২১ সালের জানুয়ারিতে তিন দিনব্যাপী ‘মুড়ি উৎসব’-এর মাধ্যমে আর্থিক সহায়তা জোগাড় করে তাকে সম্মান জানিয়ে বিদায় দিয়েছিলেন সাংবাদিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদীচী শিল্পী গোষ্ঠীএফডিসিমোহাম্মদ খোরশেদ আলমলিড বিনোদনসহকারীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT