চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড: ৩ মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
দুর্ঘটনাকবলিত ভবন ও উদ্ধারকর্মীরা, অগ্নিনির্বাপণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মহাখালী খাজা টাওয়ারের ১৩তলায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

২৭ অক্টোবর রাত ১২টায় এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের একটি সূত্র।

সূত্রটি জানায়, রাত ১২টার দিকে খাজা টাওয়ার থেকে তৃতীয় মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহটি একজন নারীর। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

Banglabid

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানায়, রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে আকলিমা রহমান নামের এক নারীর মরদেহ ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। অগ্নিকাণ্ডের পর থেকেই আকলিমা নিঁখোজ ছিলেন বলে জানায় তার পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, আকলিমা খাজা টাওয়ারের নবম তলার রেস অনলাইন লিমিটেডে কাজ করতেন। তার বাসা মোহাম্মদপুরের বসিলা এলাকায়।

এর আগে, খাজা টাওয়ার থেকে হাসনা হেনা (২৭) ও মো. রফিকুল ইসলাম (৬২) নামে দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Reneta

এর মধ্যে হাসনা হেনা ওই ভবনে অরবিট নামে একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলস বিভাগে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। আতঙ্কে দড়ি বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আর ওই ভবনে ইন্টারনেট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন রফিকুল ইসলাম। তিনি মিরপুর-১ নম্বরের শাহ আলীবাগ সলিমুদ্দিন মার্কেট রোডে পরিবার নিয়ে থাকতেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী মোড়ের কাছের খাজা টাওয়ারে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২ ইউনিট। এছাড়া ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। সাত প্লাটুন আনসার সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়। এরপর প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ জনের মরদেহ উদ্ধারঅগ্নিকাণ্ডমহাখালী খাজা টাওয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT