চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশাসনের সহায়তায় পালিত হবে খাসিয়াদের বর্ষবরণ

পলাশ চৌধুরীপলাশ চৌধুরী
৫:১৬ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A

খাসিয়া সম্প্রদায়ের বার্ষিক ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠানটি আগামী ২৩ নভেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে অনুষ্ঠিত হবে। অর্থনৈতিক সংকটের কারণে এ বছর অনুষ্ঠানটি বাতিল হওয়ার কথা থাকলেও, প্রশাসন এবং খাসি নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে শেষ পর্যন্ত উৎসবটি আয়োজন সম্ভব হয়েছে। এখন চলছে শেষ সময়ের প্রয়োজনীয় প্রস্তুতি। 

খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমী জানান, খাসিদের আয়ের উৎস পান ব্যবসায় এবার চরম মন্দা চলছে। খাসিরা পানের ন্যায্য দাম পাচ্ছেন না। এজন‌্য চরম অর্থনৈতিক সমস্যায় ভুগছেন খাসিয়ারা। টাকা জোগাড় করতে না পারার কারণে এ বছর অনুষ্ঠানটি বা‌তিল করা হয়ে‌ছিল। তবে সরকা‌র ও খা‌সি নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠান‌টি হচ্ছে।

কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং বলেন, আমাদের আর্থিক সংকট থাকা সত্ত্বেও সরকার ও স্থানীয়দের সহযোগিতায় আমরা এই আয়োজন করতে পেরেছি। এটি আমাদের সংস্কৃতি এবং সামাজিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

মৌলভীবাজারের কমলগঞ্জে বৈচিত্র্যময় সংস্কৃতির অন্যতম সম্প্রদায় খাসিয়া। খা‌সিয়া সম্প্রদায়ের মূল জী‌বিকা পাহাড়ে পান চাষ। তাদের এই উৎসবে সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির মানুষ যোগ দেন। আসেন দেশ-বিদেশের পর্যটকেরাও।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচেগানে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। উৎসবের দিন মাছ শিকার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে নিজেদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করেন। অনুষ্ঠানস্থলে মেলা বসে। বিভিন্ন স্টলে খাসিয়ারা পোশাক, পান, তীর, ধনুক, বাঁশ-বেতের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাসি সেং কুটস্নেমখা‌সিয়া সম্প্রদায়
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT