বাংলাদেশ

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে

খালেদা জিয়া হাসপাতালে আইসোলেশনে, স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া হাসপাতালে আইসোলেশনে রয়েছেন, তার স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল বলে জানানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

সোমবার ১৩ জুন মধ্যরাতে স্বাস্থ্যের অবস্থা অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সবকিছু পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

মঙ্গলবার এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

বিষয়:খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…