বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিদেশে গেলেও কোন দেশে বা কোন হাসপাতালে তিনি চিকিৎসা করাবেন তা এখনো নিশ্চিত হয়নি। কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে গিয়ে ডাক্তার জাহিদ বলেন, খালেদা জিয়ার নির্দেশে আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে।








