শর্ত মেনে কোথাও যাবেন না খালেদা জিয়া: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, পেছনে অনেকে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মৃত্যুর সাথে লড়াই করছেন বেগম জিয়া। শর্ত মেনে কোথাও যাবেন না তিনি।
তিনি আজ ৪ অক্টোবর বুধবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, অবৈধ সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির এবং ১ দফা দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যােগে পেশাজীবী কনভেনশনে এই কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা এই সরকারকে আর বিশ্বাস করে না। ভবিষ্যত প্রজন্ম ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে স্বাস্থ্যখাত, শিক্ষাখাত ধ্বংস করেছে সরকার।
তিনি আরও বলেন, ওবায়দুল কাদের বলেছেন, দিল্লি আছে আমরাও আছি। আমার প্রশ্ন তার কাছে, দিল্লি কী বলেছে? দরকার নাই নির্বাচনের? দিল্লি কি বলেছে বাংলাদেশে জোর করে ইলেকশনের ঘোষণা দাও ? তাহলে পরিষ্কার করে বলুন সেটা।
মির্জা ফখরুল বলেন, এ পর্যন্ত আন্দোলনে আমাদের ২২ জনের প্রাণ গেছে। সচেতনভাবে আন্দোলন করছি, তবে আঘাত করলে তার প্রত্যাঘাত করবো।






