রাজনীতি

আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরছেন, হাসপাতালে তার স্বজনরা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরছেন, তার স্বজনরা পাশে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হবে।

সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া যাবেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

এর আগে পাঁচ মাসের বেশি সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলতি বছরের ১১ জানুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া।

গত বছরের ৯ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

বিষয়:বিএনপি বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…