চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ বছর পর পরিবারের সাথে ঈদ পালন করলেন খালেদা জিয়া 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
খালেদা জিয়া পরিবারের সাথে ঈদ পালন করছেন, সবাই হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

আট বছর পর পরিবারের সাথে ঈদ পালন করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নেন তিনি। 

জানা গেছে,  ঈদকে কেন্দ্র করে তারেক রহমানের বাসায় বিশেষ আয়োজন করা হয়। খালেদা জিয়ার দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান—ঈদের সব আয়োজনের দায়িত্ব নেন। ঈদের দিনে বাড়ির পরিবেশ ছিল উৎসবমুখর।

এটি ছিল খালেদা জিয়ার লন্ডনে তৃতীয়বারের মতো ঈদ উদযাপন। এর আগে, ২০১৭ সালে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ঈদুল আজহা উদযাপন করেছিলেন।  এরও আগে, ২০১৫ সালে প্রায় আট বছর পর তিনি পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ পালন করেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি টানা ১৭ দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, আপনারা জানেন, ম্যাডাম উনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাসায় আছেন। ঈদের দিনটি উনি বাসায় আপনজনদের নিয়ে একান্তে কাটাচ্ছেন।

তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন ফেসবুকে খালেদা জিয়ার ঈদ উদযাপনের একটি ছবি শেয়ার করে বলেন, ঈদ মোবারক। দেড় দশক পর, একটি ফ্যাসিবাদমুক্ত পরিবেশে আমরা সবাই প্রিয়জনদের সঙ্গে স্বাধীনভাবে, সানন্দে ঈদ উদযাপন করছি — এটি মহামূল্য অর্জন।

Reneta

তিনি আরও বলেন, তাৎপর্যপূর্ণ এই দিনে, আসুন আমরা একে অপরকে ভালোবাসা, শান্তি ও ঐক্যের বার্তা প্রদান করি। ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে, বৃহত্তর ঐক্য এবং দেশপ্রেমকে ধারণ করে, জাতির অগ্রযাত্রাকে আরো দৃঢ় ও সফল করে তুলি।

তিনি বলেন, এবারের ঈদ হোক শান্তি, সুখ, ও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনের দিন, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের পক্ষের শক্তির বিজয়ের উজ্জ্বল উদযাপন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদখালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT