বিনোদন

আর আসবে না ‘অ্যাভেঞ্জার্স’, আসছে ‘থান্ডারবোল্ট’

অ্যাভেঞ্জার্স সিনেমার মূল চরিত্রগুলো, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, আর্চার, ব্ল্যাক উইডো, থর, হাল্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাভেঞ্জার্স সিনেমার মূল চরিত্রগুলো, যেখানে ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, আর্চার, ব্ল্যাক উইডো, থর, হাল্কসহ অন্যান্য সুপারহিরোরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কেভিন ফেইজ জানালেন ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ ছিল আইকনিক সুপারহিরো দলকে দেখানো শেষ চলচ্চিত্র। আর আসবে না ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের কোনো সিনেমা। দলবদ্ধ হয়ে পৃথিবীকে বাঁচাতে দেখা যাবে না ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, হাল্ক, ব্যাক উইডো ও থর।

বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’-এর পরে এই সিরিজের আর কোনো সিনেমা আসবে না। ডিটুয়েন্টি থ্রি এক্সপোর স্টেজে দাঁড়িয়ে ‘থান্ডারবোল্ট’-এর ঘোষণা দেয়ার পাশাপাশি ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের সমাপ্তি ঘোষণা করেছেন কেভিন ফেইজ। এতে মন ভেঙে গেছে মার্ভেল প্রেমীদের।

কেভিন ফেইজ বলেন, মার্ভেলের নতুন এক ঝাঁক সুপারহিরোর দেখা মিলবে ‘থান্ডারবোল্ট’-এ। ‘অ্যাভেঞ্জার্স’-এর মতোই এক দল নতুন সুপারহিরো থাকবে যাদের বলা হবে ‘থান্ডারবোল্টস’।

মার্ভেলের ‘দ্য অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছিল। রুশো ব্রাদার্সের পরিচালনায় সিনেমাটি সে সময় বিশ্বব্যাপী ২.৭৯ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেছিলো।

বিষয়:অ্যাভেঞ্জার্স কেভিন ফেইজ থান্ডারবোল্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…