ফুটবল

৫৬ বর্ষী ফুটবলারের সঙ্গে পর্তুগালের ক্লাবের নতুন চুক্তি

অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষে, খেলতে চান ৬০ বছর বয়স পর্যন্ত

বয়স ৫৬ বছর হলেও ফুটবল খেলোয়াড়ের মতো ফিট পর্তুগালের ক্লাবের সঙ্গে চুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালের ক্লাবে নতুন চুক্তি করা ৫৬ বছর বয়সী ফুটবলারের ছবি, তিনি লাল জার্সি পরেছেন ও ফুটবল নিয়ে আঙুল দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বয়স ৫৬ হয়ে গেছে। এখনও পেশাদার ফুটবল খেলে চলেছেন জাপানের কাজুয়োশি মিউরা। মাঠে নামলেই গড়েন নতুন সব ইতিহাস। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী এ স্ট্রাইকারের সঙ্গে আবারও চুক্তি নবায়ন করেছে পর্তুগিজ ক্লাব অলিভারেন্সে।

পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাবটি মঙ্গলবার কাজুয়োশির সঙ্গে চুক্তি নবায়নের কথা জানিয়েছে। নতুন চুক্তিটি কত বছরের সে ব্যাপারে কিছু জানায়নি ক্লাবটি।

‘কিং কাজু’ নামে পরিচিত জাপানিজ ফুটবলার মিউরা ১৯৮৬ সালে খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে জড়ানোর মধ্য দিয়ে তিনি খেলোয়াড়ি জীবনে পা রাখেন। সেসময় জাপানে কোনো পেশাদার ফুটবল লিগ ছিল না বলে পাড়ি দিয়েছিলেন ফুটবলের নান্দনিকতার আঁতুড়ঘর ব্রাজিলে।

এরপর ব্রাজিলের পালমেইরাস, করিচিবাতেও খেলেন মিউরা। সান্তোসে দ্বিতীয় দফায় আসেন। ইউরোপে খেলেছেন ইতালিয়ান ক্লাব জেনোয়া ও ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবে। জাপানের বিভিন্ন ক্লাবেও খেলার অভিজ্ঞতা আছে তার।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৯৯০ সালে অভিষেক হয়েছিল এশিয়ান গেমসে। ২০০০ সাল পর্যন্ত জাপানের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও পেশাদার ক্লাব ফুটবল চালিয়ে যেতে চান ৬০ বছর বয়স পর্যন্ত।

বিষয়:জাপান পর্তুগাল ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…