বিনোদন

গানে গানে ‘মিষ্টি প্রেমের দই’ আনছেন কাজী শুভ

তিনজন শিল্পী রঙিন ব্যাকড্রপের সামনে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন শিল্পী রঙিন ব্যাকড্রপের সামনে পোজ দিচ্ছেন, তাদের মধ্যে একজন পুরুষ এবং দুইজন নারী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। বিশেষ করে লোকসংগীত গেয়ে দেশজুড়ে খ্যাতি পেয়েছেন তিনি। পাশাপাশি ভক্ত-শ্রোতাদের জন্য নিয়মিত আয়োজনে বিভিন্ন ঘরানার গান উপহার দিয়ে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন নানা সময়ে।

তারই ধারাবাহিকতায় এবার শুভ তার নতুন গান ‘মিষ্টি প্রেমের দই’ আনছেন। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব।

সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন শাকিল ও বৃষ্টি। রমজানের কোরিওগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন শাকিল আহমেদ।

নতুন গান নিয়ে কাজী শুভ বলেন, রোমান্টিক কথামালায় গানটি সাজানো হয়েছে। বছরের শেষ দিকে এসে দর্শকরা দারুণ একটি গান পেতে যাচ্ছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।

পরিচালক শাকিল বলেন, এটি নাচনির্ভর একটি গান। বড় আয়োজনে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, সকলের পছন্দ হবে।

আই মিউজিক এন্টারটেইনমেন্টের ব্যানারে খুব শিগগিরই রোমান্টিক কথামালার এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে বলে জানা গেছে।

বিষয়:কাজী শুভ শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…