চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও হাসপাতালে নির্মাতা কাজী হায়াৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

দেশের খ্যাতিমান পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াতকে আবারও হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

এদিন দুপুরে হাসপাতাল থেকে চ্যানেল আই অনলাইনকে কাজী হায়াৎ বলেন, বুকে ব্যথা ছিলো। এ কারণেই দ্রুত হাসপাতালে এসেছি। এখনও হাসপাতালেই, একটু পর এনজিওগ্রাম করাবে। এরপর চিকিৎসকের পরামর্শে বলা যাবে পরবর্তী চিকিৎসা কী হবে।

সবার কাছে দোয়া চেয়ে কাজী হায়াৎ বলেন, বর্তমানে শারীরিক অবস্থা ঠিক থাকলেও আমারতো দশটি রিং পরা। তাই সবার কাছে আমি দোয়া চাই যেন সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে পারি।

এরআগে এক ফেসবুক স্ট্যাটাসে তার ছেলে ও অভিনেতা কাজী মারুফ লিখেন, আমার বাবা কাজী হায়াতকে তার এনজিওগ্রাম পরীক্ষার জন্য ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। তিনি একটু অসুস্থও বোধ করছিলেন। সম্ভবত আবারো ব্লক হয়েছে আব্বুর।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে ‘ইতিহাস’ খ্যাত এই অভিনেতা বলেন, ‘দেশবাসীর কাছে অনুরোধ প্রতিবারের মতো আপনারা আমার আব্বুর পাশে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে যাতে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারে।’

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ। পরে আলমগীর কবীরের সাথে ‘সীমানা পেরিয়ে’ ছবিতেও সহকারী পরিচালক হিসেবে ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি।

Reneta

১৯৭৯ সালে ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন এ পরিচালক। পাশাপাশি অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। লিখেছেন চিত্রনাট্য। তার পরিচালিনায় ৫০তম চলচ্চিত্র ‘বীর’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইতিহাসকাজী মারুফকাজী হায়াৎবীরবীলরাজধানীলিড বিনোদনসিনেমাহাসপাতালহাসপাতালে
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT