চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের প্রথম নারী রেজিস্ট্রার কাবেরী মজুমদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৩
শিক্ষা
A A

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নারী রেজিস্ট্রার হলেন চট্টগ্রামের বোয়ালখালীর মেয়ে কাবেরী মজুমদার। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৩ বছরের যাত্রায় এই প্রথম পূর্ণাঙ্গ রেজিস্ট্রারও পেলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্স। বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে নারীর ক্ষমতায়নে এ এক অনন্য মাইলফলক। উচ্চশিক্ষার ক্ষেত্রে একে অনন্য উদাহরণ বলেছেন শিক্ষাবিদরা।

গণমাধ্যমে পাঠানো বুটেক্সের পাবলিক রিলেশন বিভাগের সহকারি পরিচালক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুটেক্সের ৮০তম সিন্ডিকেট সভায় কাবেরী মজুমদারকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।  আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কাবেরী মজুমদারকে তার স্বীয় পদে যোগদানের জন্য বলা হয়েছে।

নিয়োগপত্র পাওয়ার পর একান্ত সাক্ষাতকারে কাবেরী মজুমদার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের নারী সমাজকে মর্যাদার আসনে বসিয়ে প্রকৃত ক্ষমতায়নের যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বঙ্গবন্ধুর হাতে গড়া বুটেক্সে রেজিস্ট্রার পদে একজন নারীকে দায়িত্ব দেওয়া সেই প্রচেষ্টারই চূড়ান্ত রূপ। লিঙ্গ ব্যবধানকে অতিক্রম করে একজন রেজিস্ট্রারের যে ধরনের কাজ রয়েছে তার সবটুকু পূরণ করতেই তিনি বদ্ধপরিকর। এই পদে নিয়োগ পাওয়ায় বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানসহ বুটেক্স সিন্ডিকেটের সব সদস্য ও বুটেক্সের সব অংশীজনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়া বুটেক্স শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতির সব সদস্যের কাছে তিনি আন্তরিক সহযোগিতা কামনা করে বলেছেন, আগামীতে উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানের নেতৃত্বে বুটেক্স পরিবার ৪র্থ শিল্প বিল্পব মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্ব দেবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৯ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে যোগদান করেন কাবেরী মজুমদার। প্রেষণে কারিগরি শিক্ষাবোর্ডে কাজ করার মাঝে ২০১১ সালে বুটেক্সে যোগদান করেন ডেপুটি রেজিস্ট্রার পদে। শুরু থেকেই তিনি প্রায় চার বছর রেজিস্ট্রারের (চলতি) দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কাজ করেন। সর্বশেষ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে আবারও দায়িত্ব পান ২০২২ সালের ২৩ নভেম্বর। আর পূর্ণাঙ্গ রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন ১০ অক্টোবর ২০২৩।

চট্টগ্রামের বোয়ালখালী থানার সারোয়াতলী গ্রামের বীরেন্দ্র লাল মজুমদার ও সূনীতি মজুমদারের ৭ম সন্তান কাবেরী মজুমদার। স্বামী পটিয়া থানার ভাটিখাইনের রুপক কুমার চক্রবর্ত্তী। কাবেরী মজুমদার ব্যক্তি জীবনে দুই সন্তানের জননী। ছেলে কানাডাতে উচ্চ শিক্ষারত। আর একমাত্র কন্য দেশেই স্নাতকোত্তর শেষ করে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী রেজিস্ট্রার কাবেরী মজুমদারপাবলিক বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

হবিগঞ্জে বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে মাইকিং

জুলাই ২৯, ২০২৬

আরএমপির অভিযানে বেরিয়ে এলো কুরিয়ার ভ্যানের গোপন চালান

জুলাই ২৯, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

জুলাই ২৯, ২০২৬

পবিপ্রবিতে শিক্ষার্থীদের নবীণবরণে নিজদের উদ্ভাবিত জাতের গাছের চারা উপহার

জুলাই ২৯, ২০২৬

আইস্ক্রিনে আসছে সাদ-তুষির আলোচিত সেই ‘অ্যানি’ 

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT