চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লামিচানের ধর্ষণ মামলায় ৮ বছরের জেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নেপাল ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও লেগস্পিনার সন্দ্বীপ লামিচানেকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কাঠমান্ডু জেলা আদালতের একটি একক বিচারকের বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করে।

গত বছরের ডিসেম্বরের শেষসিকে ১৮ বর্ষী এক নারীকে ধর্ষণের জন্য লামিচানেকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এবার সেই মামলার রায় ঘোষিত হল। কারাদণ্ডের পাশাপাশি নেপালি লেগস্পিনারকে তিন লাখ রুপি জরিমানাও করা হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে তাকে দিতে হবে আরও দুই লাখ রুপি।লামিচানের আইনজীবী সরোজ ঘিমিরে গণমাধ্যমকে বলেছেন তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

লামিচানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৭ বর্ষী এক নাবালিকা ভক্তের সরলতার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করেছেন। গত বছরের ৮ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ সময় নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন) দ্বারা তৎকালীন অধিনায়ক লামিচানেকে বরখাস্ত করা হয়েছিল। সিপিএল খেলে ৬ সেপ্টেম্বর দেশে ফিরলে কাঠমান্ডু থেকে গ্রেপ্তার হন। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন এ নেপালি ক্রিকেটার।

লেগ স্পিনে ভেলকি দেখিয়ে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছেন লামিচানে। আইপিএল, সিপিএল হয়ে বিশ্বের বড় বড় টি-টুয়েন্টি টুর্নামেন্টের অন্যতম তারকা হয়ে উঠেছেন। দেশের জার্সিতে ৫১ ওয়ানডেতে ১১২ ও ৫২ টি-টুয়েন্টিতে শিকার করেছেন ৯৮ উইকেট। নেপালের জার্সিতে ২০১৮ সালে ২৩ বর্ষী তারকার অভিষেক হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঠমান্ডুজরিমানাজেলধর্ষণ নেপাললামিচানেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে গুলি, নিহত ১

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT