আন্তর্জাতিক

কাশ্মীরের গুলমার্গে তুষারধ্বসে ২ পর্যটক নিহত

আটকে আছে আরও পর্যটক

গুলমার্গে তুষারধ্বসের কারণে পাহাড়ের অংশ ধসে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরের গুলমার্গে তুষারধ্বসের ফলে পাহাড়ের অংশ ধসে পড়ার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাশ্মীরের গুলমার্গের বিখ্যাত স্কি রিসোর্টের কাছিকাছি এলাকায় আজ বিশাল তুষারধ্বস হয়েছে। এতে ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন পর্যটক বরফ চাপা পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, গুলমার্গের বিখ্যাত স্কি রিসোর্টে একটি বিশাল তুষারধ্বসের ঘটনা ঘটছে। এসময় মানুষের বিকট চিৎকার শোনা যায় এবং পর্যটকদের দৌড়াতে দেখা যায়।

তুষারধ্বসের ফলে বেশ কিছু মানুষ বরফের নিচে আটকা পড়েছে বলে জানা গেছে। বারামুল্লা পুলিশ টুইটে জানায়, তারা অন্যান্য সংস্থার সাথে মিলিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।

নিহত ২ জনই বিদেশি পর্যটক ছিলেন বলে জানা গেছে এবং নিতিন নামের আরেকজন বিদেশি পর্যটককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার কাজ এখনও চলছে।

এর আগে ২৯ জানুয়ারি লাদাখের কারগিল জেলায় তুষারধ্বসের নিচে পড়ে এক মহিলা ও এক কিশোরী নিহত হয়।

বিষয়:কাশ্মীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…