বিনোদন

হৃতিকের বোনের প্রেমে মজেছেন কার্তিক!

কার্তিক ও তার বোনের ছবি, হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্তিকের ছবি, তিনি একটি বাদামী জ্যাকেট পরেছেন এবং পেছনে একটি সাদা পোষাক পরা ব্যক্তির সাথে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিল্ম ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংবাদ শিরোনামে থাকেন বর্তমান সময়ের বলিউডের আলোচিত অভিনেতা কার্তিক আরিয়ান।

প্রেমের সম্পর্কের কারণে এক সময় কার্তিকের নাম জড়িয়েছিল সারা আলি খানসহ অনন্যা পাণ্ডের মত উঠতি বলিউড অভিনেত্রীদের সাথে। তবে সেইসব এখন অতীত। আর তাই অতীত ভুলে এবার নতুন প্রেমে মজেছেন  ‘ভুলভুলাইয়া-টু’ খ্যাত এই তারকা।

বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, হৃতিকের চাচাতো বোন পশমিনা রোশনের সঙ্গে নাকি প্রেম করছেন কার্তিক।

গত কয়েকদিন ধরে প্রায়ই নাকি হ্যাংআউট করতে দেখা যাচ্ছে কার্তিক ও পশমিনাকে। কাজ না থাকলেও নাকি পশমিনার বাড়িতে দেখা মিলছে কার্তিকের। আবার কখনো কখনো পশমিনাও কার্তিকের বাড়িতে হাজির হচ্ছেন। এই নতুন সমীকরণ দেখে বলিপাড়ার অনেকেই দুয়ে দুয়ে চার করছেন।

যদিও পাপারাজ্জিদের নজর এড়াতে চেষ্টার কমতি করেননি কার্তিক-পশমিনা। নিজেদের গাড়ি যেন পরস্পরের অ্যাপার্টমেন্টে পার্ক না করা থাকে, সেই ব্যাপারে খেয়াল রাখছেন তারা। এর আগে, গেল দিওয়ালিতে কার্তিক নিজের নতুন গাড়ি করে জুহুতে পশমিনাকে নিয়ে ঘুরে বেড়িয়েছিলেন, যে খবরও ফাঁস হতে দেরী হয়নি।

হৃতিকের চাচা রাজেশ রোশনের মেয়ে পশমিনা। ছোট বোনেকে সবসময়ই আগলে রাখেন হৃতিক। খুব শিগগিরি বলিউডে পা রাখতে চলেছেন হৃতিকের সুন্দরী ছোট বোন। ‘ইশক ভিশক রিবাউন্ড’-এর সঙ্গে রুপালি পর্দায় সফর শুরু হবে পশমিনার। তবে ফিল্ম ক্যারিয়ার শুরুর আগেই প্রেম নিয়ে চর্চায় পশমিনা।

বিষয়:কার্তিক আরিয়ান প্রেম হৃতিক রোশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…