চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্তিকের নামটা বিশ্বকাপ স্কোয়াডে প্রথম সারিতেই থাকবে: স্টেইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ১৮, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসান ব্যাট হাতে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৬ সালে দীনেশ কার্তিকের যখন আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল, তখনো এই ফরম্যাটের বিশ্বকাপের আয়োজনও হয়নি। তার আরও পরে শুরু হয়েছিল আইপিএল।

প্রায় ১৬ বছরে ভারতের জার্সিতে কার্তিক ৩৬টির বেশি টি-টুয়েন্টিতে খেলারই সুযোগ পাননি। কিভাবেই বা পাবেন? মহেন্দ্র সিং ধোনির স্বর্ণযুগে তো আর এই উইকেটরক্ষক ব্যাটারের নিয়মিত দলে জায়গা পাওয়ার উপায়টাই আসলে তেমন ছিল না।

বেলা গড়িয়েছে অনেক, বয়সটাও হয়ে গেছে ৩৭। তবু জাতীয় দলে খেলার আশাটা কখনোই ছাড়েননি। এখন ব্যাট হাতে দেখানো শুরু করেছেন বুড়ো হাড়ের ভেল্কি। সাউথ আফ্রিকার বোলারদের বিপক্ষে ছড়িয়েছেন জ্যোতি।

Banglabid

গ্লাভসটা অধিনায়ক রিশভ পান্টের হাতেই আছে, তাই শুধু ব্যাটারের ভূমিকাতেই কার্তিকের করে দেখানোর সুযোগ। আর সেটা করে দেখালেন একদম সময় মতোই, তার ব্যাটে ভর করেই যে ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে সমতায় ফিরল ভারত।

রাজকোটে শুক্রবার হওয়া ম্যাচে সাউথ আফ্রিকাকে ৮২ রানের বড় ব্যবধানে হারায় টিম ইন্ডিয়া। আগে ব্যাট করা স্বাগতিকরা করে ৬ উইকেটে ১৬৯ রান। ছয় নম্বরে ব্যাট করতে নামা কার্তিক ৩৪ মিনিট ক্রিজে থেকে ২৭ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৫ রানের টর্নেডো ইনিংস খেলেন।

আভেশ খানের ৪ উইকেট শিকারের পাশাপাশি বাকি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে ১৬.৫ ওভারে ৮৭ রানেই অল আউট হয় প্রোটিয়ারা। ফলে ২-০ তে পিছিয়ে পড়েও এখন শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের আশা দেখছে ভারত।

Reneta

ব্যাট হাতে ঝড় তোলা কার্তিক হন ম্যাচ সেরা। তাকে নিয়ে চলছে প্রশংসার ফুলঝুরি। সাবেক সাউথ আফ্রিকান পেসার ডেল স্টেইন তো বলেই দিলেন, আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে তার নামটা নাকি প্রথম সারিতেই থাকবে।

ডিকে (দীনেশ কার্তিক) দারুণ ফর্মে আছে। ম্যাচের পরিস্থিতি ভালোভাবে পড়তে পারে। সে বুঝতে পারে কোন বোলার কখন কি করতে পারে। ব্যাটিংয়ে তার স্কিল সত্যি ভালো। সে বুঝতে পারে কোন বোলার কীভাবে বল করবে তার রান আপের আগেই। প্রথম বল থেকেই বোলারদের উপর চাপ সৃষ্টি করে।

যতবার সুযোগ পেয়েছে, ডিকে ততবার প্রমাণ করেছে সে একজন ক্লাস খেলোয়াড়। যদি বিশ্বকাপ জিততে চান এমন একজনকে দলে নিতে হবে যে ফর্মে আছে। বিশ্বকাপে তাকে নিতে হবে। ডিকের আসলেই গুণ আছে। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডিকের নামটা প্রথম সারিতেই থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্তিকটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০লিড স্পোর্টসস্টেইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেরপুরে বন্যার পানিতে ৩ জনের মৃত্যু

পরবর্তী

ধানের পোকা দমনে জিনম এডিটিং

পরবর্তী
ধানের পোকা দমনে জিনম এডিটিং ভিডিও।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানের পোকা দমনে জিনম এডিটিং

পিটার হাসের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন একজন অতিথি, বাংলাদেশি টেলিভিশন শো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেয় না: পিটার হাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT