চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বডি ডিসমর্ফিয়া’ রোগে ভুগছেন করণ, কী এই রোগ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০২৪
বিনোদন
A A

বলিউডের জনপ্রিয় নির্মাতাদের একজন করণ জোহর। তার সিনেমা থেকে ব্যক্তিজীবন সবকিছু নিয়েই তার ভক্তদের ব্যাপক আগ্রহ। যারই প্রেক্ষিতে সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বডি ডিসমর্ফিয়াতে ভোগার বিষয়টি জানিয়েছেন এ নির্মাতা। করণ জোহর জানান, দীর্ঘদিন ধরে বডি ডিসমর্ফিয়াতে ভুগছেন তিনি। নানান চিকিৎসা নিয়েও সমস্যার সমাধান হয়নি। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাদের থেরাপি নিয়েও কিছু ঠিক হয়নি।

করণ বলেন, ‘বডি ডিসমর্ফিয়া’ একটি মানসিক রোগ। এর কারণে আমার  সুইমিংপুলে নামতে খুব অস্বস্তি হয়। এটা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছি, পারিনি। সবসময়ই ওভারসাইজড পোশাকে দেখতে পছন্দ করি। এমনকি আমি যদি ওজনও কমাই তাহলেও মনে হয় মোটাই আছি। সেটা নিয়েই লড়াই করছি। সবসময় মনে হয় আমি মোটা। এ কারণে আমার শরীরের কোনো অংশ দেখাতে চাই না।

সমস্যার শুরু কবে থেকে এ নিয়ে এই নির্মাতা জানান, মাত্র ৮ বছর বয়স থেকেই বডি ডিসমর্ফিয়ার সমস্যা শুরু হয় তার। এই সমস্যার কারণে সবসময় নিজের শরীরকে নিজের কাছে খারাপ মনে হয়।

করণ জোহর বলেন, নিজের শরীরকে নিয়ে আমি নিজেই নিন্দা করি। এমনকি অন্তরঙ্গ হওয়ার সময়ও আমি ঘরের আলো নিভিয়ে রাখি, যাতে আমাকে না দেখা যায়। এসবের জন্য থেরাপি করিয়েছি। কিন্তু কিছুই হয়নি। এ সমস্যা থেকে মুক্তির জন্য অনেক কিছু করেছি। এটা মানসিকভাবে আমাকে শেষ করে দেয়। আমি ওষুধ খেয়েছি প্যানিক অ্যাটাক হওয়ার পর।

বর্তমানে সব সামাল দিয়ে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত করণ জোহর। তার প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনের প্রযোজনায় মুক্তি পেতে যাচ্ছে ‘ব্যাড নিউজ’। আগামী ১৯ জুলাই মুক্তি পাবে এই সিনেমাটি। আসন্ন সিনেমাটির প্রধান চরিত্রে থাকবেন ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি। এছাড়াও থাকছেন নেহা ধুপিয়া।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'বডি ডিসমর্ফিয়া'করণ জোহরবলিউড নির্মাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হলেন যে ৪৯ প্রার্থী

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষই দেশের প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬

সাকিবের সঙ্গে মাশরাফী ও দুর্জয়ের নাম নিতে পরামর্শ তামিমের

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT