চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসই গড়ছেন বুমরাহ, কাটাচ্ছেন ভারতের ৩৫ বছরের খরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ৩০, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
bumrah-Indian-Cricket-player-

শেষপর্যন্ত ইতিহাসই গড়ছেন জাসপ্রিত বুমরাহ। কপিল দেবের পর প্রথম পেসার হিসেবে নেতৃত্ব দিতে চলেছেন ভারতকে। করোনায় নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে পাওয়া যাচ্ছে না, পরিবর্তে শুক্রবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু এজবাস্টন টেস্টে নেতা বুমরাহ।

গতবছর ইংল্যান্ডে পাঁচ টেস্ট সিরিজ চলাকালীন করোনা জেঁকে বসায় শেষ ম্যাচটি স্থগিত করা হয়েছিল। সেটিই খেলতে নামছে ইংল্যান্ড ও ভারত। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড একাদশে ফিরেছেন পেসার জেমস অ্যান্ডারসন।

১৯৮৭ সালে সবশেষ ভারতকে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন কোনো পেসার। সেটি কপিল দেব। দীর্ঘ ৩৫ বছর পর ফের সাদা পোশাকের নেতৃত্বে ভারতের একজন পেসার। ওপেনিংয়ে শুভমন গিলের সাথে দেখা যাবে মায়াঙ্ক আগারওয়ালকে।

Banglabid

অন্যদিকে ভারতের বিপক্ষে জেমি ওভারটনকে বাইরে রেখে অভিজ্ঞ অ্যান্ডারসনকে খেলাচ্ছে ইংল্যান্ড। করোনা আক্রান্ত উইকেটরক্ষক বেন ফোকসের জায়গায় খেলবেন স্যাম বিলিংস।

অ্যান্ডারসনের সাথে পেস আক্রমণে থাকবেন স্টুয়ার্ট ব্রড এবং ম্যাথু পটস। কিউইদের বিপক্ষে অভিষেক টেস্টেই ৯৭ রান ও ২ উইকেট তোলা ওভারটনকে একাদশে জায়গা দিতে না পারার হতাশা অধিনায়ক স্টোকস।

‘ক্রিকেট মাঠে কী করতে পারেন তা দেখানোর জন্য জেমি সুযোগ পেয়েছিল। জেমি সেরাটা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সামনে তার একটি উজ্জ্বল এবং দীর্ঘ ভবিষ্যৎ রয়েছে। দলে জায়গা না পাওয়া অবশ্যই তার জন্য খুব হতাশাজনক, কিন্তু তিনি এটা জেনে রাখতে পারেন ইংল্যান্ড দলে ভালো ক্যারিয়ার গড়ার জন্য তিনি সবকিছুই করেছেন।’

Reneta

ইংল্যান্ড একাদশ: অ্যালেক্স লিস, জ্যাক ক্রাউলি, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, স্যাম বিলিংস, ম্যাথু পটস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসনইংল্যান্ড-ভারত টেস্টকপিল দেবজেমি ওভারটনবুমরাহবেন স্টোকসরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

এই জয় শুধু জয় নয়, বিশ্বের জন্যও বার্তা: তামিম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT