চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দায় এক হচ্ছেন অক্ষয়-প্রভাস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ২৬, মে ২০২৫
বিনোদন
A A
অক্ষয় কুমার ও প্রভাসের ছবি বড়পর্দায় এক হচ্ছেন অক্ষয়-প্রভাস!. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আগে থেকেই চর্চার কেন্দ্রে আসন্ন তেলুগু ফ্যান্টাসি-ড্রামা ‘কান্নাপ্পা’। কারণ, এই ছবিতে দেখা যাবে একাধিক খ্যাতনামা তারকার চোখ ধাঁধানো উপস্থিতি। যেই তালিকায় রয়েছে অক্ষয় কুমার, প্রভাস, মোহনলাল, কাজল আগারওয়াল প্রমুখ!

সম্প্রতি ছবির মুখ্য অভিনেতা এবং প্রযোজক বিষ্ণু মঞ্চু একটি সাক্ষাৎকারে ছবির অন্যতম আকর্ষণ প্রভাসের অতিথি উপস্থিতি নিয়ে মুখ খুলেছেন। এক আলাপচারিতায় বিষ্ণু জানান, প্রভাস এই ছবিতে অভিনয় করছেন ‘রুদ্র’ নামে এক তপস্বীর ভূমিকায়। যদিও এটি অতিথি শিল্পীর চরিত্র, কিন্তু দর্শক প্রভাসকে শুধুই কয়েক ঝলকের মতো দেখতে পাবেন না বরং তিনি হতে চলেছেন ছবির গুরুত্বপূর্ণ অংশ! ছবির শেষ ৫০ মিনিট জুড়ে থাকবেন প্রভাস।|

প্রভাসের মোট স্ক্রিনটাইম নিয়ে প্রশ্ন করা হলে বিষ্ণু বলেন, “হয়তো ১৫-২০ মিনিটের থেকে খানিক বেশি।” শুধু তাই নয়, তিনি নিশ্চিত করেছেন যে প্রভাস, বিষ্ণু এবং মোহন বাবুর চরিত্র এই তিনজন একইসঙ্গে পর্দা ভাগ করে নেবেন!

একইসঙ্গে বিষ্ণু জানিয়েছেন যে, মোহনলালের ‘কিররাটা’ চরিত্রটির স্ক্রিনটাইম মাত্র ১৫ মিনিট এবং অক্ষয় কুমারের ‘শিব’ রূপে উপস্থিতি হবে প্রায় ১০ মিনিট। ‘কান্নাপ্পা’ ছবির মোট দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১০ মিনিট, ফলে ছবির শেষ ভাগে প্রভাসের উপস্থিতি নিঃসন্দেহে ছবির মোক্ষম আকর্ষণ হয়ে উঠতে চলেছে।

‘কান্নাপ্পা’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ জুন। ইতিমধ্যেই চিত্রগ্রহণ পর্ব শেষ হয়েছে, চলছে পোস্ট-প্রোডাকশনের শেষ পর্যায়ের কাজ। এই ছবির গল্প আবর্তিত হয়েছে পৌরাণিক চরিত্র কান্নাপ্পা-কে কেন্দ্র করে যিনি একসময়ে ছিলেন চূড়ান্ত নাস্তিক। কিন্তু পরবর্তীতে নিজেকে সমর্পণ করেন ঈশ্বর বিশ্বাসের পথে এবং হয়ে ওঠেন শিবের নিবেদিত ভক্ত। চরিত্রের এই আধ্যাত্মিক উত্তরণকেই উপজীব্য করে তৈরি হয়েছে এ ছবি, যেখানে আধা-ভৌতিক, রূপক এবং দর্শনচিন্তাকে একত্রে বুনে আনা হয়েছে বিশাল ক্যানভাসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘কান্নাপ্পা’অক্ষয় কুমারকাজল আগারওয়ালপ্রভাসমোহনলাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT