বিনোদন

জন্ডিসে মারা গেলেন কন্নড় এই অভিনেতা

কন্নড় অভিনেতার ছবি, সূর্যাস্তের আলোতে ধূসর চুল ও সানগ্লাসে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্নড় অভিনেতার ছবি, সূর্যাস্তের আলোতে ধূসর চুল ও সানগ্লাসে দেখা যাচ্ছে, যা তার ব্যক্তিত্বের প্রতিফলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘদিন জন্ডিসে ভুগে মাত্র ৩৪ এ মারা গেলেন কন্নড় চলচ্চিত্রের তরুণ অভিনেতা সন্তোষ বলারাজ। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কয়েক সপ্তাহ ধরেই সন্তোষ বলারাজ জন্ডিসে আক্রান্ত ছিলেন। ধীরে ধীরে সংক্রমণ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। কিন্তু উন্নত চিকিৎসা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি।

সন্তোষ বলারাজ ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক আনেকাল বলারাজের ছেলে। আনেকাল বলারাজ ‘কারিয়া’, ‘কারিয়া ২’, ‘জ্যাকপট’-এর মতো জনপ্রিয় ছবির প্রযোজক ছিলেন।

আনেকাল বলারাজও ২০২২ সালের ১৫ মে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। রাস্তা পার হওয়ার সময় এক মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক মাথার আঘাত পেয়ে মারা যান তিনি। ঘটনার পর চালক পালিয়ে যায়।

তরুণ অভিনেতা গ্যাংস্টার ঘরানার ‘গণপা’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কারিয়া ২’, যা ২০১৭ সালে প্রেক্ষাগৃহে আসে। এই ছবিটি ২০০৩ সালের সুপারহিট ছবি ‘কারিয়া’র স্বতন্ত্র সিক্যুয়েল হিসেবে বিবেচিত।

বিষয়:অভিনেতা কন্নড় চলচ্চিত্র মারা গেছেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…