চট্টগ্রাম

চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাঙ্গারুর জন্ম

চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাঙ্গারুর নতুন জন্মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম চিড়িয়াখানায় একটি ক্যাঙ্গারু তার বাচ্চার সাথে দেখা যাচ্ছে, যা নতুন জন্ম হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম চিড়িয়াখানায় এবার ক্যাঙ্গারুর খাঁচায় নতুন অতিথি বাচ্চা আসছে। গত এক সপ্তাহ ধরে মা ক্যাঙারুর থলিতে বাচ্চাটি দেখা যাচ্ছে। তবে এই বাচ্চা মায়ের থলিতে পরিপূর্ণ হওয়ার পর মা নিজেই তার বাচ্চাকে মাটিতে ছাড়বে।

মঙ্গলবার ১১ এপ্রিল এতথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডাক্তার শাহাদাত হোসেন শুভ।

গত বছর ১ অক্টোবর জেলাপ্রশাসনের পরিচালনাধীন চট্টগ্রাম চিড়িয়াখানা হল্যান্ড থেকে দুইটি পুরুষ, চারটি স্ত্রী ক্যাঙ্গারু এবং দুইটি পুরুষ লামা, চারটি স্ত্রী লামা আনা হয়। এর মধ্যে দুটি ক্যাঙ্গারু মারা যাওয়ার পর জীবিত একটি মা ক্যাঙ্গারুর থলিতে বাচ্চা দেখা যাচ্ছে। সব শেষে দুইটি পুরুষ ও দুইটি স্ত্রী ক্যাঙ্গারু রয়েছে চিড়িয়াখানায়। এর মধ্যে একটি মা ক্যাঙ্গারুর থলিতে গত দুই দিন ধরে একটি বাচ্চা দেখা যাচ্ছে।

ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, ক্যাঙ্গারুর বাচ্চাটি জন্মের পর থেকেই মায়ের থলিতে আছে। দুধের বোঁটায় মুখ লাগিয়ে সময় সময় পান করে। এখনো এটি মায়ের থলি থেকে মাটিতে নামেনি। ফলে এটি পুরুষ নাকি স্ত্রী ক্যাঙ্গারু তা নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে শতাধিক প্রজাতির পশু ও পাখি রয়েছে।

বিষয়:চট্টগ্রাম চিড়িয়াখানা জন্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…