বিনোদন

প্রেমে পড়েছেন কঙ্গনা?

কঙ্গনা একটি পিঙ্ক রঙের পোশাক পরা ছবি, তার চুল কাঁধে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনা একটি পিঙ্ক রঙের পোশাক পরা ছবি, তার চুল কাঁধে পড়ে আছে, তিনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যমে বরাবরই বিস্ফোরক পোস্ট করে আলোচনায় থাকেন কঙ্গনা রানাউত। তবে এবার দেখা গেল একেবারেই ভিন্ন কিছু। নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সাথে লিখেছেন মির্জা গালিবের রোমান্টিক কবিতার কিছু অংশ। কঙ্গনার এই পরিবর্তনে চোখ কপালে উঠেছে ভক্তদের।

কঙ্গনা পোস্টে লিখেছেন, ‘ইশক উও আতিশ হ্যায় গালিব জো লাগানে সে লাগতি নাহি অউর বুঝানে সে বুঝতি নাহি।’ অর্থাৎ, ভালবাসা এমন এক স্ফুলিঙ্গ যা সহজে জ্বলে না, আবার চাইলেই চট করে নেভানোও যায় না।

কঙ্গনার এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন প্রেমে পড়েছেন অভিনেত্রী। কেউ কেউ কমেন্ট বক্সে প্রশ্নও করে বসেছেন, ‘প্রেমে পড়েছেন নাকি?’। আবার কেউ লিখেছেন, ‘কার কথা মনে পড়ছে? হৃতিক নাকি আদিত্য?’

বর্তমানে নিজের প্রযোজনা ও পরিচালনায় নতুন ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে ব্যস্ত কঙ্গনা। ২০ অক্টোবর ছবিটির মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে দেয়া হয়।

বিষয়:কঙ্গনা রানাউত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…