বিনোদন

হৃতিকের কারণে আমিরের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়েছে কঙ্গনার!

অভিনেত্রী কঙ্গনা রনৌত ও অভিনেতা হৃতিক রোশন একসঙ্গে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনা রনৌত ও হৃতিক রোশন একসঙ্গে হাসছেন, একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইনস্টাগ্রাম স্টোরিতে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। লিখেছেন, এক সময় আমির খান তার ‘বেস্ট ফ্রেন্ড’ ছিলেন। কিন্তু হৃতিকের বিরুদ্ধে মামলা করার পরে আমির হৃতিককে সমর্থন করেছেন।

আমিরের টিভি শো সত্যমেভ জয়তের একটি পর্বে অতিথি হয়েছিলেন কঙ্গনা। সেই সময়ে তাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। সেই স্মৃতি স্মরণ করে অভিনেত্রী ইনস্টাগ্রামে সত্যমেভ জয়তের ভিডিওটি স্টোরি শেয়ার করেছেন মঙ্গলবার। শোতে কঙ্গনার সঙ্গে দীপিকা ও পরিণীতি চোপড়াও ছিলেন।

ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘আমারও কখনো কখনো সেসব দিন মনে পড়ে যখন আমির স্যার আমার বেস্ট ফ্রেন্ড ছিলেন। কী যেন কোথায় চলে গেল সেই দিন।’

কঙ্গনা আরও বলেন, ‘তিনি আমাকে শিখিয়েছেন, প্রশংসা করেছেন, অনেক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন, হৃতিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আগে সে সব। এরপরে তিনি হৃতিকের প্রতি বিশ্বস্ততা দেখিয়েছেন। একজন নারী পুরো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে লড়েছে।’

‘কৃষ’ ছবিতে কাজ করার সময় একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান হৃতিক রোশন ও কঙ্গনা। তাদের সম্পর্কের খবরে এক সময়ে সরগরম ছিল বলিউড। তার পর ২০১৬ সালে একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। তাদের তিক্ততা এমন পর্যায় পৌঁছায় যে আদালতের দ্বারস্থ হন তারা।

বিষয়:আমির খান কঙ্গনা হৃতিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…