চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইমার্জেন্সি’র দৃশ্য ছেঁটে ফেলতে রাজি কঙ্গনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: নারীর মুখের ছবি, পেছনে সংবাদপত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী তথা চলচ্চিত্র নির্মাতা ও সংসদ সদস্য কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’ মুক্তি নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। ছবিটি নিয়ে একের পর এক সমস্যা লেগেই আছে। গত ৬ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও আটকে দেওয়া হয় সিনেমাটি।

ইতোপূর্বেই সেন্সর বোর্ড আদালতে স্পষ্ট জানিয়েছে, ছবির কিছু দৃশ্য বাদ না দিলে ছবিটিকে মুক্তির জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে না। শুরুতে বিষয়টি মানতে নারাজ থাকলেও এবার রাজি হলেন কঙ্গনা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন মুম্বাই হাইকোর্টকে জানিয়েছে যে, কঙ্গনা রানাউত সেন্সর বোর্ডের সাজেস্ট করা দৃশ্যগুলো ছেঁটে ফেলতে রাজি হয়েছেন। এই তথ্য সেন্সর বোর্ডের উকিল অভিনব চন্দ্রচূড় বিপি কোলাবাওয়ালা এবং ফিরদৌস পুনিওয়ালার বেঞ্চকে জানিয়েছেন।

কিছুদিন আগে ‘ইমার্জেন্সি’ ছবিটির সহ প্রযোজক জি এন্টারটেইনমেন্টের তরফে কোর্টের কাছে আবেদন করা হয়েছিল যে সেন্সর বোর্ড নাকি ইচ্ছে করেই এই ছবিকে সার্টিফিকেট দিচ্ছে না। তখনই সেন্সর বোর্ডের তরফে জানানো হয় কমিটির তরফে বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলো মানলে তবেই ছবিটি মুক্তি পাবে।

এই প্রস্তাব শুনে নির্মাতাদের তরফে জানানো হয়েছিল, তারা কিছু সময় চান যে তারা এই দৃশ্যগুলো ছেঁটে ফেলতে রাজি কিনা। অবশেষে সেই শর্তাবলী মানল ছবির নির্মাতারা।

১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেসময় একটানা ২১ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। বলা হয়, গদি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহেরু কন্যা। সেই বিতর্কিত অধ্যায়কেই রুপালি পর্দায় তুলে ধরতে চায় বলিউডের ‘ঠোটকাটা’ এই অভিনেত্রী। এখন দেখার বিষয় কি দাড়ায় এই ছবির ভবিষ্যত!- এনডিটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জেন্সিকঙ্গনা রানাউত
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT