চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্ষয়-প্রভাসের ‘কানাপ্পা’ ছবির ট্রেলার প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ১৫, জুন ২০২৫
বিনোদন
A A
অক্ষয়-প্রভাসের ‘কানাপ্পা’ ছবির ট্রেলার প্রকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসন্ন তেলুগু ফ্যান্টাসি-ড্রামা ‘কানাপ্পা’। এবার দীর্ঘদিনের অপেক্ষা শেষে মুক্তি পেল ‘কানাপ্পা’ ছবির অফিশিয়াল ট্রেলার। এই প্রথম বড় পর্দায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধলেন অক্ষয় কুমার। মুকেশ কুমার সিং পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ২৭ জুন।

‘কানাপ্পা’ ছবিটি একটি পৌরাণিক মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই সিনেমায় অক্ষয় কুমার, প্রভাস পাশাপাশি মোহনলালের মতো একাধিক সুপারস্টার অভিনয় করেছেন। প্রধান ভুমিকায় অভিনয় করেছেন বিষ্ণু মাঞ্চু। এক কথায় বলা ভালো, এই ছবিটি এই বছরের সব থেকে তারকা খচিত একটি ছবি হতে চলেছে।

ট্রেলারের প্রথমেই একটি ছোট্ট ছেলেকে একটি দেবীর মূর্তির দিকে পাথর নিক্ষেপ করতে দেখা যায়। পরে দেখা যায় সেই পাথরটি লুফে নিয়েছেন ভগবান শিব। ট্রেলার দেখলেই আপনি বুঝতে পারবেন দুই উপজাতি দলের মধ্যে তৈরি হওয়া একটি সংঘর্ষের কাহিনী দেখানো হয়েছে এই ছবিতে।

এই সিনেমায় একদিকে শিবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অন্যদিকে প্রভাস রুদ্রের ভূমিকায় অভিনয় করেছেন, মোহনলাল অভিনয় করেছেন কিরাতের চরিত্রে। গোটা ছবিটিই তৈরি হয়েছে একটি আধ্যাত্মিক কাহিনির উপর ভিত্তি করে, যেখানে দুর্দান্ত কিছু অ্যাকশন সিকুয়েন্স দেখতে পাবেন দর্শকরা।

ট্রেলার দেখতে দেখতে এক সময় আপনার বাহুবলির কথা মনে হতেই পারে। অনেকটা একই রকম অ্যাকশন দৃশ্য, একই রকম প্রেক্ষাপট দেখানো হয়েছে ছবিতে। ছবিটিকে বর্ণনা করে নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘একজন সাধারণ শিকারির ঐতিহাসিক এবং ভক্তিমূলক গল্প, যে গল্পে দেখানো তার ভক্তি, সাহস এবং ত্যাগের কথা।’

‘কান্নাপ্পা’ প্রযোজনা করেছেন প্রবীণ অভিনেতা মোহন বাবু, যিনি প্রধান অভিনেতা বিষ্ণু মাঞ্চুর বাবা। বিষ্ণু মাঞ্চু লিখেছেন চিত্রনাট্য। ছবিটিতে কাজল আগরওয়াল, প্রীতি মুকুন্দন, ব্রহ্মানন্দম এবং শরৎ কুমার সহ অসংখ্য শিল্পী কাজ করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘কানাপ্পা’অক্ষয় কুমারতেলুগু ফ্যান্টাসি-ড্রামাপ্রভাসমুকেশ কুমার সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT