চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ষড়যন্ত্রকারীর ইন্ধনে দেশ ও দেশের মানুষের ক্ষতি করবেন না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
প্রধান অতিথি এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের শীর্ষ গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সংঘটিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী কনকচাঁপা। তিনি বলেছেন, যারা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত, তারা কোনোভাবেই ওসমান হাদির আদর্শের অনুসারী হতে পারে না।

শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কনকচাঁপা লেখেন,“শহীদ ওসমান হাদির মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় যারা হামলা, ভাঙচুর, নৈরাজ্য ও অগ্নিসংযোগ করেছেন, তারা কখনওই ওসমান হাদির আদর্শের হতে পারে না।”

তিনি ওসমান হাদির মানবিক ও ন্যায়ভিত্তিক দর্শনের কথা স্মরণ করে বলেন, ওসমান হাদি বারবার বলেছেন “আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই।”
এছাড়া তিনি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ভালো ও সুস্থ সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানাতেন বলেও উল্লেখ করেন কনকচাঁপা।

সংগীতশিল্পী কনকচাঁপা স্পষ্ট ভাষায় বলেন,“শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহে যারা ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে, তারা কখনও শান্তিপূর্ণ দেশপ্রেমিক হতে পারে না।”

ফেসবুক পোস্টে সাম্প্রতিক আরেকটি সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে ধরে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক ব্যক্তিকে ধর্ম অবমাননার অভিযোগে নৃশংসভাবে হত্যার ঘটনা উল্লেখ করেন কনকচাঁপা।

তার ভাষায়,“যদি তিনি সত্যিই এমন কিছু করে থাকেন, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত ছিল। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনো ধার্মিক মানুষের কাজ হতে পারে না।”

Reneta

পোস্টের শেষাংশে কনকচাঁপা দেশের সর্বস্তরের মানুষের প্রতি সংযম ও দায়িত্বশীলতার আহ্বান জানান। তিনি বলেন, ধর্ম, মত ও আদর্শ নির্বিশেষে সবাইকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সচেতন থাকতে হবে।

তিনি সতর্ক করে লেখেন,“কোনো ষড়যন্ত্রকারীর উসকানি, গুজব ও ইন্ধনে দেশ ও দেশের মানুষের ক্ষতি করবেন না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উসকানিওসমান হাদিকনকচাঁপাগণমাধ্যমন্যায়ভিত্তিকপ্রতিষ্ঠানলিড বিনোদনসংস্কৃতিহাদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT