চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ট্রাম্পকে ঠেকাতে কমলা হ্যারিসের মেডিকেল রিপোর্ট প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০২৪
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস নিজেকে ডোনাল্ড ট্রাম্প থেকে উপযুক্ত প্রমাণ করতে মেডিকেল রেকর্ড প্রকাশ করেছেন।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কমলা হ্যারিসের নিজের মেডিকেল রিপোর্ট প্রকাশের পর ট্রাম্পের নিজের মেডিকেল রিপোর্ট প্রকাশ না করা নিয়ে প্রশ্ন উঠেছে। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ দেখতে চায় না ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য উপযুক্ত কি না।

হোয়াইট হাউজ থেকে দেওয়া একটি স্মারকলিপিতে ভাইস প্রেসিডেন্টের চিকিৎসক জোশুয়া সিমন্স বলেন, গত এপ্রিলে করা হ্যারিসের শারীরিক পরীক্ষার রিপোর্ট অসাধারণ এসেছে।

সিমন্স বলেন, অত্যন্ত ব্যস্ত শিডিউল থাকার পরও কর্মচাঞ্চল্য থাকা এবং স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখেন কমলা।

হ্যারিসের চিকিৎসার ইতিহাস এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের প্রতিবেদনে সিমন্স লিখেছেন, প্রেরেসিডেন্সির দায়িত্ব সফলভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক ভারসাম্য কমলা হ্যারিসের আছে।

Reneta

৫৯ বছর বয়সি কমলা হ্যারিস হোয়াইট হাউজের জন্য ৭৮ বছর বয়সি ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হ্যারিসের প্রচার টিম চাচ্ছে যে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বয়সের ব্যাপারটা সামনে আসুক।

কারণ বিতর্কে খারাপ পারফরম্যান্সের জন্য ৮১ বছর বয়সি প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে যাওয়ার পর ট্রাম্পই এখন সবচেয়ে বয়স্ক প্রার্থী।

৫ নভেম্বর ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীরা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। হ্যারিসের প্রচারাভিযান আশা করে যে, ট্রাম্পের বেশি বয়স ও বেপরোয়া মনোভাবের তুলনায় হ্যারিসের তারুণ্য এবং মানসিক তীক্ষ্ণতার পাশাপাশি দুজনের মধ্যে স্বচ্ছতার পার্থক্য সিদ্ধান্তহীন ভোটারদের বোঝাতে পারবে যে, হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে বেশি উপযুক্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা হ্যারিসডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্ট নির্বাচনমেডিকেল রিপোর্টযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সংগৃহিত

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষা কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্তের আহ্বান

জুন ২১, ২০২৬

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬

হাইড্রেশন বিরতি, লাভের চেয়ে ক্ষতি বেশি: উরুগুয়ে কোচ

জুন ২১, ২০২৬

২০২৬ বিশ্বকাপের ১৩ তারকা, যাদের বাবারাও খেলেছিলেন বিশ্বকাপ

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT