চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কল্কি ২’ তে দীপিকাকে সরিয়ে সুমতির চরিত্রে আলিয়া?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১৬, জুন ২০২৬
বিনোদন
A A

বক্স অফিসের সুপারহিট ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে যখনই নতুন আপডেট সামনে এসেছে, বিনোদন দুনিয়ায় একেবারে হইচই পড়ে গেছে। সিক্যুয়েল থেকে আকস্মিক বিদায়ের পর থেকেই নতুন কাস্টিং নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় নতুন ঘি ঢালল বলিউড ডিভার নাম।

নাগ অশ্বিনের তৈরি এই সাই-ফাই মহাকাব্যের দ্বিতীয় ভাগে আলিয়ার প্রবেশ নিয়ে এখন নেটপাড়া তোলপাড়। প্রভাস এবং পরিচালক নাগ অশ্বিনের সঙ্গে আলিয়ার এটাই প্রথম কাজ হতে চলেছে, যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।

সূত্রের খবর, আলিয়া ভাট ইতিমধ্যেই এই মেগা প্রজেক্টে সই করে ফেলেছেন। শুধু তাই নয়, নির্মাতারা অফিশিয়ালি কিছু না জানালেও, আলিয়া নাকি গত মাসে হায়দরাবাদে গিয়ে ছবির দ্বিতীয় শিডিউলের শুটিংও সেরে এসেছেন। সেখানে টানা পাঁচ দিন ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। এই মুহূর্তে অবশ্য অভিনেত্রী তার আগামী অ্যাকশন ছবি ‘আলফা’র প্রচারে ব্যস্ত, যা আগামী ৩ জুলাই মুক্তি পেতে চলেছে।

আলিয়া এই ছবিতে আসছেন জেনেই নেটপাড়ার একটা বড় অংশ ধরে নিয়েছিল, তিনি হয়তো দীপিকার করা সেই আইকনিক ‘সুমতি’ চরিত্রের হাল ধরবেন। অর্থাৎ, কল্কির মায়ের ভূমিকায় এবার আলিয়াকে দেখা যাবে। তবে বলিউডের অন্দরমহলের তথ্য বলছে, গল্পে রয়েছে বড় টুইস্ট। আলিয়া আসলে দীপিকাকে প্রতিস্থাপন করছেন না। তিনি কল্কি ইউনিভার্সে পা রাখছেন একদম নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। তাহলে দীপিকার ফেলে যাওয়া জুতোয় পা গলাচ্ছেন কে? দক্ষিণী সিনেমা মহলের জোর খবর, সুমতি চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ এখন সাই পল্লবী। সব ঠিক থাকলে সাই পল্লবীকেই দেখা যেতে পারে কল্কির মায়ের চরিত্রে।

ছবির টিম সূত্রে খবর, খুব দ্রুত পরবর্তী দফার শুটিং শুরু হতে চলেছে। ২০২৭ সালের ডিসেম্বরে ‘কল্কি ২’ সিনেমা হলে রিলিজ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন নির্মাতারা। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই ছবির পুরো শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে টিমের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কল্কি ২৮৯৮ এডিদীপিকা পাড়ুকোননাগ অশ্বিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আদাবরে পুলিশি অভিযান: গুলিবিদ্ধ ২, আহত ওসি-এসআই

জুন ১৬, ২০২৬
হাতিরঝিলে সতর্কতাহীন স্পিড ব্রেকার, ঝুঁকিতে চালকরা

হাতিরঝিলে সতর্কতাহীন স্পিড ব্রেকার, ঝুঁকিতে চালকরা

জুন ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ফ্রান্সের ‘বিশেষ’ পারফরম্যান্স প্রত্যাশা করছি: ওয়াসিম ইকবাল

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্যান্ডে পুতিন সমালোচক এক রুশ শিল্পীকে গুলি করে হত্যা

জুন ১৬, ২০২৬

চ্যানেল আই বার্তাকক্ষে সমর্থনে এগিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT