প্রবাস সংবাদ

কানাডার বিভিন্ন প্রদেশে কালিপূজা উদযাপিত

বাংলাদেশের বিভিন্ন প্রদেশে কালিপূজা উদযাপনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রদর্শিত মূর্তিটি একটি হিন্দু দেবীর, যা কালিপূজা উৎসবের জন্য সাজানো হয়েছে, সঙ্গে রঙিন পটভূমি ও ফুলের মালা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন “আমরা সবাই” এবং “ক্যালগেরি বঙ্গীয় পরিষদ” এর আয়োজনে যথাক্রমে স্ক্যান্দিনাভিয়ান সেন্টার এবং সিলভার স্প্রিং কমিউনিটি সেন্টারে কালিপূজা উদযাপিত হয়েছে।

উভয় সংগঠনই ভিন্ন ভিন্নভাবে কমিউনিটি সেন্টারের পূজামণ্ডপে সন্ধ্যায় পূজা সম্পন্ন করে। পূজা শেষে নৈশভোজ ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন বয়সের নারী-পুরুষের পদচারণায় মুখরিত ছিল কমিউনিটি হলের পূজামণ্ডপগুলো।

দেশের মাটিতে পা রাখতে না পারলেও কানাডায় সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙালিরা কালিপূজাকে ঘিরে মেতে উঠেছিল আনন্দ উৎসবে। নবপ্রজন্মের কাছে তুলে ধরছেন আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে। বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে করেছেন প্রার্থনা।

এ সময় কমিউনিটি সেন্টারে উপস্থিত ছিলেন “আমরা সবাই’-এর প্রতিষ্ঠাতা সভাপতি রুপক দত্ত, ক্যালগেরির বঙ্গীয় পরিষদের সভাপতি জয়দীপ স্যানাল এবং বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরির সভাপতি প্রণব দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।

অন্যদিকে কানাডার ক্যালগেরির “বাংলাদেশ পূজা পরিষদ” কালিপূজা সম্পূর্ণ করেছে পঞ্জিকার তিথি অনুযায়ী গত ২২ অক্টোবর।

বিষয়:কানাডা সনাতন ধর্মাবলম্বী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…