চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় কাবাডিতে রংপুর-লালমনিরহাটের শুভ সূচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
রংপুর ও লালমনিরহাটের কাবাডি দল খেলছে জাতীয় কাবাডি প্রতিযোগিতায়. Channel i News - চ্যানেল আই নিউজ

তারুণ্যের উৎসব জাতীয় কাবাডিতে তিস্তা জোনে নারী-পুরুষ উভয় বিভাগের খেলা শুরু হয়েছে। এ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে লালমনিরহাট ও রংপুর। তিস্তা জোনের খেলা শনিবার রংপুর স্টেডিয়ামের ইনডোরে শুরু হয়। পুরুষ বিভাগে আটটি এবং নারী বিভাগে সাতটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে জয় পায় স্বাগতিক রংপুর ও লালমনিরহাট জেলা। রোমাঞ্চকর ম্যাচে রংপুর ৫৬-৩৯ পয়েন্টে হারায় ঠাকুরগাঁও জেলাকে। আরেক ম্যাচে লালমনিরহাট ৬৭-১৭ বড় ব্যবধানে হারায় পঞ্চগড় জেলাকে।

পুরুষদের পর নারীদের বিভাগেও দাপট দেখিয়েছে স্বাগতিক রংপুর। তারা ৬০-২৩ পয়েন্টে ঠাকুরগাঁও জেলাকে হারায়। এ বিভাগের অন্য ম্যাচে দিনাজপুর ৩৮-২৬ পয়েন্টে পঞ্চগড় জেলাকে হারিয়েছে।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সাল। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং সদস্য বাদশা মিয়া।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন এ চ্যাম্পিয়নশিপকে মোট আটটি জোনে ভাগ করেছে। তিস্তা জোনের ফাইনাল হবে ১৮ আগস্ট। এর আগে, গত ২৯-৩১ জুলাই বগুড়ায় পদ্মা জোনের খেলা শেষ হয়। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দল নিয়ে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাবাডিতিস্তাপঞ্চগড়পদ্মাবাদশামনিররংপুররবিউললালমনিহারহাটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT