চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ পূর্বাহ্ণ ২৭, মে ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

জুনিয়র এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে জয় তুলে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে আমিরুল ইসলামের জোড়া গোলে। ৩-১ ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তানকে।

ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে পুল ‘বি’র ম্যাচে উজবেকিস্তানকে হারায় লাল-সবুজের দলটি। জয়ে টিকে থাকল বাংলাদেশের সেমিফাইনাল ও জুনিয়র বিশ্বকাপ হকি আসরে খেলার স্বপ্ন। ২৮মে রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে সাউথ কোরিয়াকে হারাতে পারলে গন্তব্যে পৌঁছে যাবে লাল-সবুজের পতাকা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল বাংলাদেশ। গোল দুটি এসেছে পেনাল্টি কর্নার থেকে। ১৫ মিনিটে গোল করে এগিয়ে নেন আমিরুল ইসলাম। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল। ৩৪ মিনিটে তৃতীয় গোলটি করেন আবেদ উদ্দিন।

তিন গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টা করে উজবেকিস্তান। ৫১ মিনিটে একটি গোল শোধও করে। শেষঅবধি  ৩-১ ব্যবধানে জিতে টার্ফ ছেড়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালেশিয়ার কাছে হারে ৫-১ ব্যবধানে।

এবারের আসরে অংশ নিয়েছে ১০ দেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, জাপান, ওমান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে এবং থাইল্যান্ড। যাদের মধ্যে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া ৪ দেশ পাবে জুনিয়র বিশ্বকাপে খেলার টিকিট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উজবেকিস্তানজুনিয়র এশিয়া কাপবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT