চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ার বিপক্ষে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ২৮, মে ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে জয় তুলে দ্বিতীয় ম্যাচে হেরেছিল শক্তিশালী মালয়েশিয়ার কাছে। তৃতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে সেমির স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। সেইসঙ্গে জুনিয়র বিশ্বকাপ হকিতে খেলার স্বপ্নও। সাউথ কোরিয়ার বিপক্ষে হেরে সেই স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের দলের।

ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে পুল ‘বি’র ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষে ৩-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ জুনিয়র হকি হল। সাউথ কোরিয়ার গোল ৩টি করেছেন লিম দোহিউন, কিম মিঙ্কওন ও পার্ক জিওনউও। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন হাসান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল সাউথ কোরিয়া। ১১ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে সাউথ কোরিয়াকে এগিয়ে নেন লিম দোহিউন। ৩৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন পার্ক জিওনউও। ৫৪ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে তৃতীয় গোলটি করেন কিম মিঙ্কওন।

তিন গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। ৫৮ মিনিটে গোল শোধ করেন হাসান। শেষ অবধি ৩-১ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে টার্ফ ছেড়েছে বাংলাদেশ।

আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালেশিয়ার বিপক্ষে ৫-১ গোলে। তৃতীয় ম্যাচে ৩-১ গোলে হারায় উজবেকিস্তানকে।

এবারের আসরে অংশ নিয়েছে ১০ দেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, জাপান, ওমান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে এবং থাইল্যান্ড। যাদের মধ্যে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া ৪ দেশ পাবে জুনিয়র হকি বিশ্বকাপে খেলার টিকিট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনিয়র এশিয়া কাপবাংলাদেশলিড স্পোর্টসসাউথ কোরিয়াহকি
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT