চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে অবরোধ স্থগিত করল ‘জুম্ম ছাত্র–জনতা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়িতে অবরোধের কারণে সড়ক বন্ধ, যানবাহন ও মানুষজন দূরে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে চলমান সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে পাহাড়ি সংগঠন ‘জুম্ম ছাত্র–জনতা’।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সংগঠনের নামে খোলা ফেসবুক পেজে এক ঘোষণায় জানানো হয়, প্রশাসনের আশ্বাস এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত থাকবে।

সংগঠনটি জানায়, গুইমারায় সংঘটিত ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে গুইমারার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী।

প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাসে সংগঠনটি আপাতত অবরোধ স্থগিতের ঘোষণা দিলেও জানিয়েছে, উপস্থাপিত আট দফা দাবি যদি যথাযথভাবে পূরণ না হয়, তাহলে আবারও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

গত শনিবার পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রতিবাদ জানাতে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দেয় ‘জুম্ম ছাত্র–জনতা’। এ কর্মসূচিকে কেন্দ্র করে গত রোববার গুইমারার রামেসু বাজার এলাকায় বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের মধ্যে গুলিতে তিন পাহাড়ির মৃত্যু হয়। সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয় একটি পক্ষও ছিল বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘জুম্ম ছাত্র–জনতা’অবরোধ স্থগিতখাগড়াছড়িখাগড়াছড়ি জেলার গুইমারাপ্রশাসনের আশ্বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

আগস্ট ৬, ২০২৬

‘দুইতিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ’

আগস্ট ৬, ২০২৬

উন্মুক্ত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT