বাংলাদেশ

গণঅভ্যুত্থানে নিহত-আহতরা নতুন বাংলাদেশের স্রষ্টা: প্রধান উপদেষ্টা

ড. ইউনূসের ছবি, বাংলাদেশি অর্থনীতিবিদ ও সমাজসংস্কারক. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার দেশে ফিরে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত ড. ইউনূসের ছবি, তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি অর্থনীতিবিদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতরা নতুন বাংলাদেশের স্রষ্টা।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) অভ্যুত্থানে নিহতের পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অপরাধী অবশ্যই তাদের বিচার করতে হবে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা গন্ডগোল করবে তাদের আইনের আওতায় আনা ছাড়া অন্যকোন বিকল্প নেই।

এ সময় অভ্যুত্থান পরবর্তী একতা ধরে রেখে সবাইকে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

বিষয়:অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…