বাংলাদেশ

ছাত্রজনতার অংশগ্রহণে শুরু ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

ছাত্রজনতার অংশগ্রহণে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের ফিরিয়ে আনা এবং ভারতীয় প্রভাবাধীন রাজনৈতিক দল, মিডিয়া ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শুরু করেছে ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্রজনতা অংশ নিয়েছে।

কর্মসূচি উপলক্ষে রামপুরা থেকে গুলশান-বাড্ডা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিকে কেন্দ্র করে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভিসা সেন্টার দুপুরের পরে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে কর্মসূচি সম্পর্কে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে জুলাই ঐক্য জানায়, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু ও জাকসু) একাধিক সাবেক নেতা, পাশাপাশি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। পুরো আয়োজনের নেতৃত্ব দিয়েছেন জুলাই ঐক্যের সংগঠকেরা।

বিষয়:কর্মসূচি ঘোষণা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থান জুলাই ঐক্য মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন হত্যাকাণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…