আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রম শুরু হবে বৃহস্পতিবার, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সংস্কার শেষে পয়লা নভেম্বর থেকে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারিক কার্যক্রম হবে। সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো চুলচেরা বিশ্লেষণ করে সুবিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।








