শিক্ষা

জনবল বাড়িয়ে রাতের মধ্যেই জাকসুর ফল ঘোষণা, ম্যানুয়ালি চলবে ভোট গণনা

জনপ্রিয় নির্বাচন কেন্দ্র, ভোট গণনা চলছে, ভোটার ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জনবল বাড়িয়ে রাতের মধ্যেই জাকসুর ফল ঘোষণা, ভোট গণনা চলছে, কর্মকর্তারা মনোযোগী. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে জনবল বাড়িয়ে ভোট গ্রহণ শেষে আজকের মধ্যেই ফল ঘোষণা করা হবে। একই সঙ্গে ম্যানুয়ালি পদ্ধতিতেই (হাতে ভোট গণনা) চলবে গণনার বাকি কার্যক্রম।

শুক্রবার নির্বাচন কমিশনার ও উপাচার্যের সঙ্গে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, সকলের অক্লান্ত পরিশ্রম ইতিহাস হয়ে থাকবে। যারা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করেছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি।

অন্যদিকে, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে শিক্ষার্থী ও পদপ্রার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। ১৮ ঘণ্টায় জাকসুর হল সংসদের ১৮টি হলের ফল গণনা শেষ করতে সক্ষম হয় প্রশাসন। তবে এখন বাকি কেন্দ্রীয় ছাত্র সংসদের গণনা কার্যক্রম শুরু হয়েছে।

বিকেলে নির্বাচন কমিশনের কাছে এক রিটার্নিং কর্মকর্তা মেশিনের মাধ্যমে ভোট গণনার দাবি করেন।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়। এ কারণে নির্বাচনের প্রায় ২০ ঘণ্টা পার হলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।

বিষয়:জাকসু নির্বাচন ২০২৫ প্রধান নির্বাচন কমিশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…