চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নৃ’ নির্মাতাকে যে কারণে ‘আদিম’ উৎসর্গ করলেন যুবরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১৭, মে ২০২৩
বিনোদন
A A

২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় গণঅর্থায়নে নির্মিত স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীমের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘আদিম’। ছবিটি তিনি উৎসর্গ করেছেন প্রয়াত নির্মাতা রাসেল আহমেদকে। যিনি ‘নৃ’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য ছবির শুটিং শেষ করেই প্রয়াত হন।

২০১৭ সালের ১৫ মে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাসেল আহমেদ। সোমবার ছিলো তার ৬ষ্ঠ প্রয়াণ দিবস। ‘আদিম’ মুক্তি সামনে রেখে রাসেল আহমেদের চলে যাওয়ার দিনেই তাকে উৎসর্গ করার ঘোষণা দিলেন যুবরাজ শামীম।

চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা জানান, ‘নৃ’ নির্মাতা রাসেল আহমেদের সাথে ব্যক্তিগত পরিচয় ছিলো তার। সিনেমা নিয়ে তার সাথে হয়েছে প্রচুর আড্ডা। স্বাধীন ধারার সিনেমা নিয়ে রাসেল আহমেদের ভাবনায় প্রভাবিতও হয়েছেন।

কী ভাবনা থেকে নিজের প্রথম ছবি ‘আদিম’ রাসেল আহমেদের নামে উৎসর্গ করলেন, এমনটা যুবরাজ পরিস্কার করেছেন তার এক ফেসবুক স্ট্যাটাসেও। যুবরাজ বলেন,“রাসেল ভাইকে ‘আদিম’ উৎসর্গ করবার কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ হলো, আমি চেয়েছি ছবিপাগল এই মানুষটার নাম কোন একটা ছবিতে থাকুক। এরপর ভেবেছি হয়তো আদিম এর সুবাধে আবার রাসেল আহমেদ এবং ‘নৃ’র কথা মানুষের সামনে চলে আসবে। ‘নৃ’ মুক্তি পাবে।

সিনেমা ‘নৃ’ ও নির্মাতা রাসেল আহমেদ সম্পর্কে-
২০১৩ সালে ১১ ফেব্রুয়ারি বরিশালের রহমতপুরে নৃ’র চিত্রায়ন শুরু করেন রাসেল আহমেদ। চন্ডাল জুটির জীবন দর্শন ও ভাবনা নিয়ে দীর্ঘদিন গবেষণার প্রেক্ষিতে সেই সময় ‘নৃ’ চলচ্চিত্র শুরু হয়। বরিশালের মাধবপাশার ঐতিহাসিক জলাধার দূর্গাসাগরের প্রচলিত মিথ আর বাংলার সহজিয়া, দরদিয়া এবং মরমিয়া বোধ ছিল নৃর গল্পে।

চলচ্চিত্র নৃ তৈরির সময় বেশ কয়েকবার কাজ বন্ধ হয়ে যাওয়ারও উপক্রম হয়েছিলো। মূলত চলচ্চিত্রের নির্মাতা ও উইজার্ড ভ্যালীর কর্ণধার রাসেল আহমেদের পৈত্রিক সম্পত্তি বিক্রির টাকায় শুরু হয়েছিলো এর কাজ। ছয় মাসের প্রস্তুতির পর ২০ দিনের শুটিংয়ের জন্য অর্থও ছিলো নিতান্ত অপ্রতুল। কয়েকবারের চেষ্টায় শেষ পর্যন্ত কাজ শেষ করতে পেরেছিলেন পরিচালক রাসেল। কিন্তু মুক্তির আগেই প্রয়াত হন তিনি। গত ছয় বছরে নির্মাতার ঘনিষ্টজনদের কাছ থেকে বেশ কয়েকবার ‘নৃ’ মুক্তির উদ্যোগ নিতে শোনা গেলেও ছবিটির মুক্তি নিয়ে আছে অনিশ্চয়তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আদিমগণঅর্থায়নমানুষরাসেল আহমেদলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT