চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবলীগ নেতার বিরুদ্ধে এখনও জোরপূর্বক বাসা দখল করে রাখার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৫
অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
বাজার ভাড়াটিয়া ও মালিকের মধ্যে প্রতিবাদ ও আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা খাইরুল মোল্লার বিরুদ্ধে বাসা ভাড়া না দিয়ে জোরপূর্বক বাসা দখলে রাখার অভিযোগ উঠেছে। বর্তমানে খাইরুল মোল্লা পলাতক থাকলেও তার পরিবারের সদস্যরা বসবাস করে আসছেন।

শুক্রবার (১ আগস্ট) কিশোরগঞ্জ জেলা শহরের পাবলিক লাইব্রেরীর হলরুমে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাসার মালিক রিমা আক্তার।

এ সময় রিমা আক্তার অভিযোগ করে বলেন, চলতি বছরের ১৪ জানুয়ারিতে তার স্বামী মো. শফিক ৩ কোটি ৪১ লাখ টাকা দিয়ে শহরের নীলগঞ্জ উকিলপাড়া এলাকায় আ. রহিম মোল্লার স্ত্রী শেলোরা মোল্লার কাছ থেকে ৩ তলা বাড়িটি ক্রয় করেন। জমি রেজিস্ট্রি হওয়ার পর থেকে রিমা আক্তার বাড়িটি ৪টি পরিবারের কাছে ভাড়া দিয়ে আসছেন।

পূর্বের মালিক থাকাকালীন সময় থেকে অভিযুক্ত খাইরুল মোল্লা ভাড়াটিয়া হিসেবে নিচ তলায় বসবাস করে আসছেন। শুরুতে তাদেরকে বাসা ছাড়তে বলা হলেও শেলোরা মোল্লার অনুরোধে ভাড়াটিয়া হিসেবে তাদের থাকতে দেন তিনি। বিভিন্ন সময় বাসা ভাড়া চাইতে গেলে হত্যার হুমকি দেওয়াসহ বাসার দখল ছাড়বে না বলে জানান খাইরুল মোল্লার পরিবারের সদস্যরা।

বর্তমানে তিনি ভয়ে নিজ বাড়ি ছেড়ে বাবার বাড়িতে বসবাস করছেন বলে জানান রিমা আক্তার।

রিমা আক্তার আরও বলেন, ২০২৪ সালে বাসার দখল সংক্রান্ত বিষয় নিয়ে খাইরুল মোল্লার বাবা আঃ করিম মোল্লা বাদি হয়ে শেলোরা মোল্লা গংকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আ. করিম মোল্লা আদালতে কোন প্রমাণ দাখিল করতে না পারায় আদালত গত ২১ জুলাই মামলাটি খারিজ করে দেন।

Reneta

অভিযোগের বিষয়ে জানতে  চাইলে খাইরুল মোল্লার বাবা আ. করিম মোল্লা জানান,  এটা আমার বাসা, আমি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছি।

কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি বলে জানান রিমা আক্তার।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং আমাদের তদন্ত চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জছাত্রলীগ নেতাজোরপূর্বক দখলযুবলীগ নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT