সাভারে ঝুট ব্যবসা দখলে যুবলীগ ও বিএনপির সংঘর্ষ

সাভারে ঝুট ব্যবসা দখলের জন্য যুবলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের দৃশ্য, আহত ও পুলিশি উপস্থিতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে যুবলীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালিয়েছে যুবলীগ।
আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক মোস্তফা কামাল। খবর পেয়ে ওই এলাকায় অবস্থান নেয় যৌথ বাহিনী।
ঘটনাস্থলে গিয়ে একটি কারখানার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশীয় ও বিদেশি পিস্তল নিয়ে ধাওয়া করছেন যুবলীগের নেতাকর্মীরা। এতে আতঙ্কিত হয়ে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়।
এর আগে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জামগড়া এলাকার দি রোজ গার্মেন্টস লিমিটেডের সামনে এই ধরণের ঘটনা ঘটে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, শিল্পাঞ্চলে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।






