চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ২

আখতারুজ্জামানআখতারুজ্জামান
৬:৪৯ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, পাবনা
A A

পাবনার সাঁথিয়ায় শেখ শাহানুর রহমান (৩২) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের দাবি, রাজনৈতিক বিরোধ থেকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চন্ডিপুর রেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

শেখ শাহানুর রহমান পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুর বাজার এলাকার আবু বক্কর শেখের ছেলে। তিনি আহম্মদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের কর্মী।

এ ঘটনায় মানিক হোসেন (৫০) ও মনির হোসেন (৩২) নামের দুইজনকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ। তারা চন্ডিপুর গ্রামের বাসিন্দা এবং কৃষি কাজ করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে একটি মেয়ে নিয়ে ঝামেলা হয়। এসময় মানিক ও মনিরসহ কয়েকজন এগিয়ে আসলে তাদের সাথে শাহানুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহানুর মারমুখি হলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতবস্থায় তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি- ‘এলাকায় দীর্ঘদিন ধরে নিজেদের (যুবলীগ) মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে। সেই বিরোধের সূত্রে সকালে তাকে ডেকে নেয়া হয়েছে। তাকে পুর্বপরিকল্পনা করেই হত্যা করা হয়েছে।’

Reneta

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল লতিফ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জুন ২৯, ২০২৬

শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

জুন ২৯, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

জুন ২৯, ২০২৬

ব্রাজিল-জাপান লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ২৯, ২০২৬

জার্মানির বিপক্ষে ‘জীবনের সেরা সুযোগ’ কাজে লাগাতে চায় প্যারাগুয়ে

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT