চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

এস কে রাসেল এস কে রাসেল
১২:৪৬ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৬
- সেমি লিড, অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
ছবি: মারধরের শিকার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল।

ছবি: মারধরের শিকার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল।

চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জে এক যুবদল নেতাকে তাঁর নিজ রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল। গুরুতর আহত অবস্থায় তাঁকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রধান অভিযুক্ত করে ৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবদল নেতা বাবুলের বাবা মো. হাদিস মিয়া।

আহত বাবুল অভিযোগ করে জানান, চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদের নির্দেশে তাঁর অনুসারীরা তাকে রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার একটি হাত ও একটি পা ভেঙে যায় বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, আঞ্চলিক পাসপোর্ট অফিসকেন্দ্রিক বিএনপির একটি চক্র আওয়ামী লীগের লোকজনকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে এবং টাকা আত্মসাৎ করে আসছে। সম্প্রতি তাঁর দোকান থেকে ৬ হাজার টাকা চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি থানায় অভিযোগ করেন। এর জের ধরেই তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ শাহ আলম বলেন, বাবুলকে তার রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ফিল্মি কায়দায় তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার ওপর নির্মম নির্যাতন চালিয়ে একটি হাত ও একটি পা ভেঙে দেওয়া হয়। আমরা অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই।

Reneta

তবে অভিযোগ অস্বীকার করে শহীদুল ইসলাম শহীদ বলেন, তার সঙ্গে বাবুলের কোনো বিরোধ নেই এবং তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। তিনি দাবি করেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জবিএনপি নেতাযুবদল নেতাহাত-পা ভাঙা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT